-
সিরিয় সেনা অবস্থানে মার্কিন বিমান হামলার কথা স্বীকার; হাস্যকর বিবৃতি
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ০৭:৪৪সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোরের সামরিক বিমানঘাঁটির কাছে সরকারি সেনাদের অবস্থানে গতকাল (শনিবার) হামলা চালানোর কথা নিশ্চিত করেছে আমেরিকা। এ ঘটনায় মার্কিন সামরিক বাহিনী দুঃখ প্রকাশ করে বলেছে, তারা ভুলবশত এ হামলা করেছে এবং রাশিয়ার কর্মকর্তাদের বার্তা পাওয়ার পরপরই হামলা বন্ধ করেছে।
-
সিরিয়ায় মার্কিন জোটের হামলা: জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ০৬:৫৫জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করা হয়েছে। আগামী শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়ার সেনা অবস্থানের ওপর মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলার বিষয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। রাশিয়া এ বৈঠক আহ্বান করেছে।
-
নিউ ইয়র্কে বিস্ফোরণে আহত ২৯, গুরুতর অবস্থায় ১ জন
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ০৬:১৩আমেরিকার নিউ ইয়র্ক নগরীতে বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ৯টায় নিউ ইয়র্কের ম্যানহাটনের বার, রেস্তোরাঁ ও বিলাসবহুল আবাসিক ভবন সমৃদ্ধ অন্যতম ব্যয়বহুল এলাকা চেলসিতে এ বিস্ফোরণ ঘটেছে।
-
৯/১১ ষড়যন্ত্রে জড়িত ছিলেন সৌদি রাজপরিবারের এক সদস্য!
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৯:০৫২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে হয়ত সৌদি রাজপরিবারের এক সদস্য জড়িত ছিলেন। বোমা তৈরির দায়ে অভিযুক্ত আল-কায়েদা সদস্য ঘাসান আবদুল্লাহ আশ-শারাবি গুয়ান্তানামো বন্দী শিবিরের মার্কিন সেনা কর্মকর্তাকে এ তথ্য দিয়েছেন। পেন্টাগনের সম্প্রতি প্রকাশিত কথোপকথনের প্রতিলিপি থেকে এ তথ্য পাওয়া গেছে।
-
মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টির জন্য হিলারি দায়ী: ট্রাম্প
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৫:৩০মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে বিপর্যয় সৃষ্টির জন্য হিলারি ক্লিনটনকে দায়ী করেছেন মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে গতকাল (শুক্রবার) এক নির্বাচনী প্রচার অভিযানে দেয়া ভাষণে ট্রাম্প এ মন্তব্য করেন।
-
‘ইরানের দিকে তাক করা আছে ইসরাইলের ২০০ পরমাণু বোমা’
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ০৬:৪৫ইহুদিবাদী ইসরাইলের অস্ত্রভাণ্ডারে ২০০ পরমাণু বোমা রয়েছে এবং এসব বোমার প্রায় সবগুলোই ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের ফাঁস হয়ে যাওয়া ইমেইল থেকে এ তথ্য উঠে এসেছে।
-
যুদ্ধবিরতি পালন করছে শুধু সিরিয়া ও রাশিয়া: মস্কো
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ০২:৩৬সিরিয়ায় শুধুমাত্র দেশটির সরকার ও রাশিয়া ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের নিন্দাও জানিয়েছে ওই মন্ত্রণালয়।
-
চীনের প্রভাব খর্ব করার লক্ষ্যে আমেরিকার সঙ্গে নৌ-তৎপরতা বাড়াবে জাপান
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১৪:৪৬আমেরিকার সঙ্গে প্রশিক্ষণমূলক নৌ-তৎপরতা আরো গভীর করবে জাপান। দক্ষিণ এবং পূর্ব চীন সাগরে মিত্রদের সঙ্গে যৌথ সামরিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এটি করবে জাপান। এই দুই সাগরের বিরোধপূর্ণ এলাকায় চীনের প্রভাব খর্ব করার লক্ষ্যে এ পরিকল্পনা নিয়েছে জাপান।
-
আমেরিকার ছোট ভাই নয় ফিলিপাইন: পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১১:১৯ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী পারফেক্তো ইয়াসে তার দেশকে 'ছোট ভাই' বিবেচনা করা থেকে বিরত থাকার জন্য মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ ধরণের আচরণ করার বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের প্রতি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
‘আফগানিস্তান থেকে মাদক পাচারে আমেরিকা ব্যবহার করছে কিরগিজ ঘাঁটি!’
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ০৮:০৫কিরগিজস্তানের মার্কিন ঘাঁটি মাদক পাচারের কাজে হয়ত ব্যবহার করা হয়েছে। এসব মাদক আফগানিস্তান থেকে আনা হতো বলে অভিযোগ করেছেন কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট আসকার আকাইয়েভ। ২০০১ সালের ডিসেম্বরে মার্কিন এ ঘাঁটি স্থাপন করা হয়।