-
'নামাজ পবিত্র জীবনের ভিত্তি, শয়তানি শক্তির বিরুদ্ধে সংগ্রামের অবলম্বন'
অক্টোবর ০১, ২০২৬ ১২:০৫পার্সটুডে: নামাজ সম্মেলনে দেওয়া এক বার্তায় ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়ে বলেছেন, "নামাজ মহান আল্লাহর অন্যতম সুন্দর ও শ্রেষ্ঠ নিয়ামত। এটি দ্বীনের সর্বোচ্চ প্রতীক ও স্তম্ভ এবং আমাদের প্রত্যেকের সঙ্গে অফুরন্ত ঐশী উৎসের সরাসরি যোগাযোগের মাধ্যম।"
-
পাকিস্তানের জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা: শহীদ বিপ্লবী নেতা ছিলেন ঐক্য, জাগরণ ও সাহসের প্রতীক
আগস্ট ৩০, ২০২৬ ১৯:৫৭পাকিস্তানের জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা ইজাজুল হক হাশমি মুসলিম বিশ্বের ঐক্যের জন্য ‘ঐক্য সপ্তাহ’কে একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি শহীদ বিপ্লবী নেতার উচ্চ মর্যাদার কথা তুলে ধরে তাঁকে জাগরণ, সচেতনতা ও শত্রুর বিরুদ্ধে দৃঢ়তার এক অনন্য আদর্শ হিসেবে অভিহিত করেছেন।
-
ইমাম খামেনেয়ী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামী ঐক্যকে শক্তির ভিত্তি করেছেন: ইরাকি অধ্যাপক
আগস্ট ২৯, ২০২৬ ১৯:৫১পার্সটুডে- ইরাকের কুফা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জোর দিয়ে বলেছেন, ইসলামী বিপ্লবের শহীদ নেতা ইমাম খামেনেয়ীর ইসলামী ঐক্যবিষয়ক দৃষ্টিভঙ্গি প্রকৃত মুহাম্মাদি ইসলামের ভিত্তি থেকে উদ্ভূত। তিনি বিশ্ব সাম্রাজ্যবাদ ও উম্মাহর বিরুদ্ধে পরিচালিত বৈরী ষড়যন্ত্র মোকাবিলার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে মুসলমানদের ঐক্যকে সামনে রেখেছিলেন।
-
সামাজিক সংহতির জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ: ইরানের সর্বোচ্চ নেতা
আগস্ট ২৯, ২০২৬ ১৮:২৫পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় সরকারের বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
-
২০ আগস্ট দেশ-বিদেশে পালন করা হবে ইরানের শহীদ সর্বোচ্চ নেতার দাফনের চেহলাম
আগস্ট ১৬, ২০২৬ ১৬:২৯পার্সটুডে: ইরান আগামী ২০ আগস্ট দেশটি শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ী (র.)'র দাফনের ৪০তম দিনের স্মরণানুষ্ঠান বা চেহলাম পালনের দিন হিসেবে নির্ধারণ করেছে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা তথা সুপ্রিম লিডারের কার্যালয়ের সমন্বয়ে দেশজুড়ে এবং বিশ্বের অন্যান্য দেশেও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
-
ইরানের ছয় শীর্ষ সামরিক পদে নতুন কমান্ডার নিয়োগ দিলেন সর্বোচ্চ নেতা
আগস্ট ১১, ২০২৬ ০৯:৫৬ইরানের সশস্ত্র বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও স্বেচ্ছাসেবী গণবাহিনী বাসিজ-এর ছয় শীর্ষ পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী। পৃথক আদেশে তিনি সশস্ত্র বাহিনীর ছয় শীর্ষ কমান্ডার ও কর্মকর্তার নতুন দায়িত্ব ও দায়িত্বসীমা নির্ধারণ করেন।
-
ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো তৎপরতা চলবে না: অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি
জুলাই ২৯, ২০২৬ ১৮:৫৩পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়বিষয়ক উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালির পূর্বাঞ্চল, উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
-
তেহরানের মুসাল্লায় ইরানের শহীদ সবোর্চ্চ নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠিত
জুলাই ১৫, ২০২৬ ১২:৪০পার্সটুডে- ইসলামী ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর স্মরণে তেহরানের ইমাম খোমেনি (রহ.) মুসাল্লায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ, শহীদ নেতার সন্তানরা, রাষ্ট্রের তিন অঙ্গের প্রধান এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
-
বিপ্লবী নেতার প্রতিরোধ চিন্তাধারা বিশ্বের স্কুলগুলোতে পড়ানো হোক: লেবাননের সুন্নি আলেম
জুলাই ১৪, ২০২৬ ১৩:৫৭পার্সটুডে – লেবাননের মুসলিম আলেম সমিতির একজন সদস্য বলেছেন, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত তাঁর চিন্তাধারাকে বিলুপ্ত করবে না। তিনি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থায় এই শহীদ নেতার আদর্শ ও চিন্তাভিত্তিক দর্শনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন এবং প্রতিরোধ অক্ষ গঠন ও শক্তিশালীকরণে তাঁর ভূমিকাকে নির্ণায়ক বলে অভিহিত করেছেন।
-
বাকায়ি: ইতিহাস এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে, যেন তার খাতার আরেকটি পাতা উল্টে দিতে পারে
জুলাই ০৭, ২০২৬ ১২:২২পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিপ্লবের শহীদ নেতার জাঁকজমকপূর্ণ জানাজা ও বিদায় অনুষ্ঠানের কথা উল্লেখ করে লিখেছেন:“এক মহান সত্তা চলে গেছেন, কিন্তু তিনি যা স্মৃতি হিসেবে রেখে গেছেন, তা শুধু একটি নাম বা একটি যুগের চেয়েও বেশি কিছু; এটি আত্মবিশ্বাস, মর্যাদার আকাঙ্ক্ষা, স্বাধীনতার দাবি, দেশপ্রেম এবং ঘটনাবহুল ঝড়ের সামনে দৃঢ় থাকার এক উত্তরাধিকার।”