-
আমেরিকার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি
এপ্রিল ০৯, ২০২২ ১৪:৪৬আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং আমেরিকাকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দেয়ার ঝুঁকি নিয়েছে।
-
পুতিনের দুই মেয়ের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা
এপ্রিল ০৯, ২০২২ ১১:৩৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে-সহ দেশের আরও ২০০ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
-
ইউক্রেনের কাছে তুরস্কের ড্রোন বিক্রি, প্রতিবাদ জানাল রাশিয়া
এপ্রিল ০৯, ২০২২ ০৯:০৯ইউক্রেনের কাছে তুরস্কের পক্ষ থেকে বাইরাকতার কম্ব্যাট ড্রোন বিক্রি অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে রাশিয়া।
-
ইউক্রেনে রকেট হামলায় নিহত ৩৫; হামলার দায়িত্ব অস্বীকার রাশিয়ার
এপ্রিল ০৮, ২০২২ ১৩:১২ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের একটি রেল স্টেশনে রাশিয়ার এক রকেট হামলায় অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় রেল কোম্পানি বলেছে, আজ (শুক্রবার) দোনবাস অঞ্চলের ক্রামাতরস্ক শহরের ওই রেল স্টেশন দিয়ে যখন বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছিল তখন সেখানে দু’টি রুশ রকেট আঘাত হানে।
-
ইউক্রেনে সমরাস্ত্রের ঢল শান্তি আলোচনার পথে অন্তরায়: রাশিয়া
এপ্রিল ০৮, ২০২২ ০৫:২৪আমেরিকা ইউক্রেনকে সমরাস্ত্র দেয়া অব্যাহত রাখলে মস্কো ও কিয়েভের মধ্যে যেকোনো শান্তি আলোচনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, হোয়াইট হাউজ ইউক্রেনকে সমরাস্ত্রসহ অন্যান্য সামরিক সহযোগিতা অব্যাহত রাখলে শান্তি আলোচনায় সফলতা আশা করা হবে বাতুলতা।
-
আমেরিকাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে: তেহরান
এপ্রিল ০৮, ২০২২ ০২:১১আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ভিয়েনায় একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করতে বদ্ধপরিকর; কিন্তু আমেরিকা অত্যধিক দাবি-দাওয়া তুলে আলোচনার পথকে অমসৃণ ও বিলম্বিত করছে। তিনি ভিয়েনা সংলাপের ব্যাপারে আমেরিককে বাস্তবদর্শী হওয়ার আহ্বান জানান।
-
রাশিয়ার সদস্যপদ স্থগিতে জাতিসংঘের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে: ইরান
এপ্রিল ০৮, ২০২২ ০১:৩৯জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত রাখার তীব্র সমালোচনা করেছে ইরান। তেহরান বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই পরিষদে কোনো দেশকে সদস্যপদ প্রদান বা সদস্যপদ কেড়ে নেয়া উচিত নয়।
-
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাদ পড়ল রাশিয়া
এপ্রিল ০৭, ২০২২ ২১:০৪ইউক্রেনে গণহারে এবং পরিকল্পিতভাবে নিপীড়ন এবং মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগে করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে।
-
বন্দি রুশ সৈন্যদের হত্যা করেছে ইউক্রেনের সেনারা; ভিডিও প্রকাশ
এপ্রিল ০৭, ২০২২ ০৭:১৬ইউক্রেনের সেনারা তাদের হাতে বন্দি কয়েকজন রুশ সৈন্যকে হাতবাঁধা অবস্থায় গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।
-
রাশিয়ার বিরুদ্ধে ‘অমার্জিত ও নিন্দনীয় উসকানি’ দিচ্ছে ইউক্রেন: পুতিন
এপ্রিল ০৭, ২০২২ ০২:৩১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ইউক্রেনের বুচা শহরে দেশটির কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে ‘অমার্জিত ও নিন্দনীয় উসকানি’ দিয়ে যাচ্ছে। তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।