-
রাশিয়া সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি আমেরিকার গোপন আহ্বান
নভেম্বর ০৬, ২০২২ ১৫:৩০রাশিয়ার সঙ্গে আলোচনার ব্যাপারে উদার মানসিকতা গ্রহণের জন্য ইউক্রেনের নেতাদের প্রতি গোপনে আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। পাশাপাশি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আহ্বান বা প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান না করারও পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।
-
নব্য-নাৎসিবাদ বিরোধী প্রস্তাবে পশ্চিমাদের বিরোধিতার সমালোচনা করলো রাশিয়া
নভেম্বর ০৬, ২০২২ ১৫:১৬জাতিসংঘ সাধারণ পরিষদে নাৎসিবাদের প্রতি সমর্থনের বিরুদ্ধে সংগ্রাম বিষয়ে রাশিয়া যে খসড়া প্রস্তাব উত্থাপন করেছে জাতিসংঘের তৃতীয় কমিটিতে ১০৬ ভোটে তা অনুমোদন পেয়েছে। ১৫ টি দেশ ভোটদানে বিরত ছিল আর ৫১টি দেশ ওই প্রস্তাবের বিরোধিতা করেছে।
-
ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ মস্কোর জন্য রেড লাইন: ইসরাইলকে রাশিয়া
নভেম্বর ০৬, ২০২২ ০৫:৩৫ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনকে এই ব্যবস্থা সরবরাহ করা হবে রাশিয়ার জন্য রেড লাইন এবং এ বিষয়টি যেন তেল আবিব মাথায় রাখে।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ড্রোন সংক্রান্ত বক্তব্যের জবাব দিল আমেরিকা
নভেম্বর ০৬, ২০২২ ০৫:০১ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইরান রাশিয়াকে কিছু ড্রোন দিয়েছিল বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান যে বক্তব্য দিয়েছেন তাকে ‘বাস্তবতা বিবর্জিত' বলে মন্তব্য করেছেন মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি। ইরানবিরোধী প্রচারণার দায়িত্বে নিয়োজিত এই মার্কিন কূটনীতিক দাবি করেছেন, ইরান রাশিয়াকে অল্প কিছু ড্রোন দেয়নি বরং যুদ্ধ শুরু হওয়ার পর সাম্প্রতিক গ্রীষ্মে মস্কোকে বহু ড্রোন সরবরাহ করেছে তেহরান।
-
মার্কিন প্রেসিডেন্টের ইরানবিরোধী বক্তব্য থেকে সরে গেল ওয়াশিংটন
নভেম্বর ০৬, ২০২২ ০৪:২৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যে বক্তব্য দিয়েছিলেন তা থেকে পিছু হটেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত সমন্বয়কারী জন কিরবি। তিনি বলেছেন, ইরানে যেকোনো পরিবর্তন আনার দায়িত্ব সেদেশের জনগণের। তাদেরকেই তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
-
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার ওপর রাশিয়ার বিমান হামলা
নভেম্বর ০৫, ২০২২ ১৫:১০রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র তৈরি একটি কারখানার ওপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া ভাড়াটে একটি সদর দপ্তর রুশ হামলায় ধ্বংস হয়েছে।
-
ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করেছি: ইরান
নভেম্বর ০৫, ২০২২ ১৩:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করা হয়েছে। তবে রাশিয়ার কাছে কোনো ক্ষেপণাস্ত্র বিক্রি করা হয়নি।
-
‘নির্বাচনে রিপাবলিকানরা বিজয়ী হলে ইউক্রেন একটি পয়সাও পাবে না’
নভেম্বর ০৫, ২০২২ ১১:২২আসন্ন মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকান দল কংগ্রেসে বিজয়ী হতে পারে তাহলে ইউক্রেনকে যুদ্ধের খরচ মেটানোর জন্য একটি পয়সাও দেয়া হবে না। জর্জিয়া থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্জোরি টেইলর গ্রিনি আইওয়াতে এক নির্বাচনী সমাবেশে এ ঘোষণা দিয়েছেন।
-
ইউক্রেনে অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ার করল জি-৭
নভেম্বর ০৫, ২০২২ ১০:৩৪শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন ইউক্রেনে অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। জার্মানির মানস্টার শহরে জি-সেভেন এর পররাষ্ট্রমন্ত্রীদের দু'দিনব্যাপী বৈঠক শেষে প্রকাশ করা যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
-
ইউক্রেনকে অস্ত্র দিলে প্রতিশোধ নেয়া হবে: ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারি
নভেম্বর ০৫, ২০২২ ০৯:৪৯রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দিয়ে চলমান এই সংঘর্ষে সহায়তা করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে।