-
আমেরিকার বিপক্ষে অবস্থান নিচ্ছে ইউরোপের তিন শক্তি: রিপোর্ট
এপ্রিল ৩০, ২০২০ ১৯:৪৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমেরিকা যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। এই তিন দেশ বলছে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেছে, ফলে এখন ওয়াশিংটন এই সমঝোতার কোনো পক্ষ নয়। সে ক্ষেত্রে তারা আর ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রচেষ্টা চালাতে পারে না।
-
বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল, সুস্থ সোয়া ৮ লাখ
এপ্রিল ২৫, ২০২০ ১৯:৪০২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ তিন হাজার ৫৯৬ জনে পৌঁছেছে। এছাড়া ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ৯২৩ জন মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৩৮ হাজার ৮৯৫ জন মানুষ।
-
করোনার মধ্যেও নিষেধাজ্ঞা ‘পাশবিক অপরাধ’: প্রেসিডেন্ট রুহানি
এপ্রিল ২১, ২০২০ ০২:১৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি করোনাভাইরাস মহামারীর মধ্যেও তার দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখার ঘটনাকে ‘বর্বরোচিত অপরাধ’ বলে মন্তব্য করেছেন। তিনি সোমবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কোন্তের সঙ্গে এক টেলিফোনালাপে ওই মন্তব্য করেন।
-
তেলের দাম শূন্যের নীচে: তেল কিনলে উল্টো মিলবে ডলার!
এপ্রিল ২১, ২০২০ ০১:৩০নিজের চোখকে বিশ্বাস না করার মতো ব্যাপার! করোনাভাইরাসের কারণে তেলের চাহিদা অস্বাভাবিক কমে যাওয়ায় আমেরিকার বাজারে তেলের দাম শূন্যের নীচে নেমে গেছে। অর্থাৎ এখন তেল বিক্রেতারা ক্রেতাকে তেলের পাশাপাশি কিছু ডলারও দিয়ে দিতে বাধ্য হবেন কারণ, তাদের তেলের ভাণ্ডার পূর্ণ হয়ে যাচ্ছে এবং আর কয়েকদিনের মধ্যে উৎপাদিত তেল রাখার আর কোনো জায়গা থাকবে না।
-
করোনাভাইরাসে ইউরোপেই মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল
এপ্রিল ১৯, ২০২০ ০৮:২৪প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে ইউরোপ মহাদেশে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের মহামারীতে ইউরোপই এখন পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ।
-
করোনা মোকাবেলায় ইউরোপ এবং আমেরিকার চেয়ে এগিয়ে আছি: রুহানি
এপ্রিল ১২, ২০২০ ১২:৫৮ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ ইউরোপ এবং আমেরিকার চেয়ে ভালোভাবে মহামারী নভেল করোনাভাইরাস মোকাবেলা করেছে। একইসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে মৌলিক পণ্য সামগ্রীর মজুদ বাড়ানো হয়েছে।
-
প্রতি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর
এপ্রিল ০২, ২০২০ ১২:০২দেশে করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের সর্বশেষ অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে প্রতি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দেওয়া স্মারকলিপির জবাব দিলো ব্রিটিশ সরকার
মার্চ ৩১, ২০২০ ১৪:৪৮ব্রিটিশ সরকার বলেছে করোনাভাইরাস মোকাবেলায় ইরানের সক্ষমতার ওপর নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই। ব্রিটেনের জনগণের দেওয়া স্মারকলিপির জবাবে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় (৩১ মার্চ) আজ এ বক্তব্য দিয়েছে।
-
বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর শতকরা ৭০ ভাগ ইউরোপে
মার্চ ২৮, ২০২০ ০৮:৪৩বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ জানিয়েছে, সারাবিশ্বে বর্তমানে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার শতকরা ৭০ ভাগের মৃত্যু হয়েছে ইউরোপে।
-
আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা মেনে চলা ইউরোপের উচিত নয়: ইরান
মার্চ ১৭, ২০২০ ০৩:০০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা অনুসরণ না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি সোমবার সন্ধ্যায় ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গের্লিচ-র্যাডম্যানের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।