-
আফগানিস্তানে কূটনৈতিক পাঠানোর চিন্তা করছে ফ্রান্স ও ইউরোপ
ডিসেম্বর ০৪, ২০২১ ১৫:১০ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, তার দেশ এবং ইউরোপের কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনৈতিক প্রতিনিধি পাঠানোর চিন্তা করছে। ইউরোপের এসব দেশ একটি অভিন্ন দূতাবাসে প্রতিনিধি নিয়োগ দেবে বলে তিনি তিনি উল্লেখ করেন।
-
আরব আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স
ডিসেম্বর ০৪, ২০২১ ০৮:৫৫সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল অংকের অস্ত্র বিক্রির চুক্তি সই করেছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দু দিনের সরকারি সফরে আরব আমিরাত গিয়ে গতকাল (শুক্রবার) এই চুক্তি সই করেন।
-
ভিয়েনা সংলাপ থেকে ইরান নিশ্চিত ফল বের করতে চায়: রায়িসি
নভেম্বর ৩০, ২০২১ ০৭:০৪ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাকরনকে বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা থেকে তার দেশ নিশ্চিত ফলাফল বের করে আনতে চায়। তিনি আরো বলেছেন, এই আলোচনার মাধ্যমে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
-
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন
নভেম্বর ০১, ২০২১ ১৪:৩৮ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মিথ্যা বলার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভিযুক্ত করেছেন। ম্যাক্রন বলেছেন, ফ্রান্সের কাছ থেকে নয় হাজার কোটি ডলার মূল্যের সাবমেরিন কেনার ব্যাপারে সই হওয়া চুক্তি বাতিলের ক্ষেত্রে মরিসন মিথ্যার আশ্রয় নিয়েছেন।
-
ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ৪ পশ্চিমা নেতার বিভ্রান্তিকর বিবৃতি
অক্টোবর ৩১, ২০২১ ০৩:০৩ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, ইরান তার আচরণ পরিবর্তন করলে এই সমঝোতা আবার কার্যকর করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা শনিবার (৩০ অক্টোবর) এক যৌথ বিবৃতি প্রকাশ করে এ মন্তব্য করেছেন।
-
আইএসকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য আমেরিকাকে জবাবদিহী করতে হবে
সেপ্টেম্বর ০৬, ২০২১ ০১:৫০ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ’সহ এ ধরনের অশুভ গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য আমেরিকাকে জবাবদিহী করতে হবে। তিনি রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। এ সময় ফ্রান্সের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন রায়িসি।
-
যেকোন আলোচনায় ইরানি জাতির অধিকার নিশ্চিত করতে হবে
আগস্ট ১০, ২০২১ ০৬:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, যেকোন আলোচনায় তার দেশের জনগণের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। গতকাল (সোমবার) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে ইব্রাহিম রায়িসি একথা বলেন। ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ এবং ভিয়েনায় ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেন।
-
‘ম্যাকরনের ইসলাম-বিদ্বেষী আচরণ তার জন্য বুমেরাং হয়েছে’
জুন ৩০, ২০২১ ০১:৪৫ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইসলাম ধর্ম ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন তা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বুমেরাং হয়েছে বলে মন্তব্য করেছেন একজন গবেষক।
-
ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পড় মারা সেই যুবককে ৪ মাসের কারাদণ্ড
জুন ১১, ২০২১ ০৮:০৩ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনকে জনসম্মুখে থাপ্পড় মারার অভিযোগে আটক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। অভিযুক্ত ওই যুবকের নাম ডেমিয়েন তেরেল (২৮)।
-
ফ্রান্সের কাছ থেকে ৪৫০ কোটি ডলারের রাফায়েল বিমান কিনছে মিশর
মে ০৪, ২০২১ ০৬:৪৩ফ্রান্সের কাছ থেকে ৩০টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে মিশর। মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে এসব যুদ্ধবিমানের দাম উল্লেখ না করা হলেও অনুসন্ধানমূলক ওয়েবসাইট ‘ডিসক্লোজ’ গতকাল (সোমবার) এই চুক্তির আর্থিক মূল্য ৩৭৫ কোটি ইউরো (৪৫০ কোটি ডলার) বলে জানিয়েছিল।