-
ইসরাইলকে তুষ্ট না করে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করুন: ইউরোপকে ইরান
মার্চ ২০, ২০২১ ১৪:১৫ইহুদিবাদী ইসরাইলকে তুষ্ট না করে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তিন ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার ইসরাইলি সমকক্ষের সঙ্গে সাক্ষাত শেষে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ওই আহ্বান জানিয়েছেন।
-
পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা নয়: ম্যাকরনকে রুহানি
মার্চ ০৩, ২০২১ ০৩:২০ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না এবং এটিকে পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি পরমাণু সমঝোতাকে একটি বহুজাতিক চুক্তি বলে উল্লেখ করেছেন যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে।
-
ফ্রান্সে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করল রাশিয়া
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ০২:৫০ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ফ্রান্স সরকারের এ সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তার দেশ কোনো ধরনের সাইবার অপরাধে জড়িত নয়।
-
প্যারিসে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ও কঠোরতা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১৫:৫৬ইউরোপে বিশেষত ফ্রান্সে ইসলাম বিদ্বেষের ঘটনা আগের মতোই অব্যাহত আছে। ফরাসি মুসলিমরা এখন তীব্র চাপের মধ্যে রয়েছেন। তাদের ওপর চাপ ও সীমাবদ্ধতা আরও কঠোর করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
-
ইরান নিয়ে ম্যাকরনকে মাথা না ঘামালেও চলবে: তেহরান
ফেব্রুয়ারি ০১, ২০২১ ০৩:৪৭ইরানের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ বন্ধ করে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ পশ্চিমা অস্ত্র: ইরান
জানুয়ারি ৩১, ২০২১ ০৮:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান কারণ ফ্রান্স এবং অন্য পশ্চিমা দেশগুলোতে তৈরি অস্ত্র। এসব দেশের অস্ত্রের বন্যা বন্ধ না হওয়া পর্যন্ত কেউ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রত্যাশা করতে পারে না।
-
ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বরে মার্কিন নীতি অনুসরণ করল ফ্রান্স
জানুয়ারি ২৭, ২০২১ ০৪:০২মার্কিন সরকারের ইরানবিরোধী নীতি অনুসরণ করে ফ্রান্স তেহরানকে পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্টের এলিসি প্রাসাদ গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে দাবি করেছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার আগে ইরানকে এটি মেনে চলতে হবে।
-
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টেলিফোনে কথা বললেন বাইডেন ও ম্যাকরন
জানুয়ারি ২৫, ২০২১ ০৪:১৯নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু কর্মসূচিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে শুভেচ্ছা জানাতে ম্যাকরন টেলিফোন করলে দুই নেতার মধ্যে আলোচনা হয়।
-
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনায় আক্রান্ত
ডিসেম্বর ১৭, ২০২০ ১৪:৪৪ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, লক্ষণ দেখা যাওয়ার পর ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের পরীক্ষা করানো হয় আর এখন তিনি আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন।
-
ফ্রান্স শিগগিরই ম্যাক্রন থেকে মুক্তি পাবে: এরদোগানের আশা
ডিসেম্বর ০৫, ২০২০ ০৪:৩৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি আশা করছেন শিগগিরই ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রনের মতো নেতা থেকে মুক্তি পাবে। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হচ্ছে এরদোগানের এ যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্য।