-
মার্কিন নেতৃত্বাধীন টহল বাহিনীতে যোগ দেবে না ইরাক
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৭:৪৭ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্য উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার নামে মার্কিন নেতৃত্বাধীন যে টহল বাহিনী গঠন করা হয়েছে তাতে ইরাক যোগ দেবে না। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের বাহিনী গঠনের কারণে এ অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে।
-
ইরান ও ইরাকের মধ্যে বিভেদ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে শত্রুরা: সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১৪:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে কারবালা অভিমুখী শোক মিছিল দিন দিন আরও বিস্তৃত হবে। তিনি আজ (বুধবার) তেহরানে একদল ইরাকি স্বেচ্ছাসেবীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
ইরাক প্রতিবেশী দেশের কোনো ক্ষতি করবে না: আদেল আব্দুল মাহদি
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১৬:৪৫ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি বলেছেন, ভাতৃপ্রতিম প্রতিবেশী দেশের কোনো ক্ষতি করবে না তার দেশ। বাগদাদ সফররত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
-
আমেরিকার চোখের সামনে দিয়ে ইসরাইল হামলা চালিয়েছে, জবাব হবে: ইরাক
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১৬:৩৮ইরাকের একজন প্রভাবশালী সংসদ সদস্য বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক ড্রোন হামলার জবাব দেয়ার জন্য বাগদাদের সামনের সব পথ খোলা রয়েছে।
-
কারবালায় নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর শোক জানিয়েছে ইরান
সেপ্টেম্বর ১১, ২০১৯ ০২:৩২ইরাকের কারবালায় আশুরার শোক পালনের সময় ভিড়ের চাপে ও পদদলিত হয়ে বহু মানুষের হতাহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ ঘটনায় মঙ্গলবার রাতে এক শোকবার্তায় ইরাকের সরকার ও জনগণকে গভীর শোক ও সমবেদনা জানান।
-
ইরাকের কারবালায় শোকানুষ্ঠানে ভিড়ের চাপে ৩১ জিয়ারতকারীর মৃত্যু
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৬:৪৭ইরাকের পবিত্র কারবালায় শোকানুষ্ঠান চলাকালে ভিড়ের চাপে ও পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
-
ইরাকের কারবালায় শোকানুষ্ঠানে অংশ নেন ৩০ লাখ মানুষ
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৪:৩১বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাতের বার্ষিকী উপলক্ষে আজ ইরাকের কারবালায় শোকানুষ্ঠানে যোগ দিয়েছেন ৩০ লাখ মুসলমান।
-
সিরিয়া সীমান্তের কাছে গণকবর খুঁজে পেয়েছে হাশদ্ আশ শাবি
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১৩:০১ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশদ্ আশ শাবি জানিয়েছে, এই বাহিনী আল আনবার প্রদেশের পশ্চিমে সিরিয়া সীমান্তের কাছে আলকায়েম প্রদেশে একটি গণকবর খুঁজে পেয়েছে।
-
মার্কিন ঘাঁটি ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরাইল: ইরাকি কমান্ডার
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১৫:৪৬ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির অবস্থানে সম্প্রতি যেসব ড্রোন হামলা হয়েছে তার জন্য ইহুদিবাদী ইসরাইল ইরাকের ভেতরকার কয়েকটি মার্কিন ঘাঁটি ব্যবহার করেছে।
-
বিমান বাহিনী গঠনের ঘোষণা দিল ইরাকের হাশ্দ আশ শাবি
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ০৮:০১ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ শাবি নিজস্ব বিমান বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। হাশ্দ আশ শাবি’র কয়েকটি অস্ত্রাগারে হামলায় দখলদার ইসরাইল জড়িত রয়েছে বলে তদন্তে বেরিয়ে আসার পর তারা এ ঘোষণা দিল।