-
তেল প্রবাহে বাধা দেবেন না: কুর্দি সরকারকে ইরাক
অক্টোবর ১৭, ২০১৭ ০৯:১৩ইরাকের কিরকুক প্রদেশের তেলক্ষেত্রগুলোর তেল উত্তোলনে বাধা সৃষ্টি করে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে ইরাকের কেন্দ্রীয় সরকার। উত্তর ইরাকের গুরুত্বপূর্ণ কয়েকটি তেলক্ষেত্র থেকে কুর্দি সরকার দৈনিক সাড়ে তিন লাখ ব্যারেল তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে বলে খবর বের হওয়ার পর এই হুঁশিয়ারি দিল বাগদাদ।
-
২০ ঘণ্টায় কিরকুকের নিয়ন্ত্রণ নিল বাগদাদ; সর্বত্র উড়ছে ইরাকি পতাকা
অক্টোবর ১৭, ২০১৭ ০৫:৩৭ইরাকের সেনাবাহিনী দেশটির আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কিরকুকের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। মাত্র ২০ ঘণ্টার অভিযানে কিরকুকের প্রধান নিরাপত্তা ও প্রশাসনিক ভবনগুলোর নিয়ন্ত্রণ নেয় ইরাকের সেনাবাহিনী। নগরীর সর্বত্র উড়ানো হয়েছে ইরাকের জাতীয় পতাকা।
-
পিশমার্গার কাছ থেকে প্রধান সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইরাকি বাহিনী
অক্টোবর ১৬, ২০১৭ ১৫:১৬ইরাকের কুর্দি গেরিলা পিশমার্গা বাহিনীর কাছ থেকে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের প্রধান সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সামরিক বাহিনী। রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক জানিয়েছে, ইরাকি বাহিনী কিরকুক বিমানবন্দরেরও নিয়ন্ত্রণ নিয়েছে।
-
কিরকুকে কামানের গোলা বিনিময়: বিশাল অঞ্চল ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে
অক্টোবর ১৬, ২০১৭ ০৮:২৯ইরাকি বাহিনী বলেছে, কিরকুকের বিশাল অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কুর্দি পিশমার্গা বাহিনীর সঙ্গে সংঘাতের পর তাদের নিয়ন্ত্রণে রয়েছে এ অঞ্চল। তেল-সমৃদ্ধ অঞ্চলটিতে এর আগে হাজার হাজার পিশমার্গা সদস্যকে মোতায়েন করা হয়েছে।
-
কিরকুক থেকে সরে আসতে কুর্দি পিশমার্গা বাহিনীর অস্বীকৃতি
অক্টোবর ১৫, ২০১৭ ১১:৫৮ইরাকের কিরকুক প্রদেশের দক্ষিণে একটি কৌশলগত এলাকা থেকে কুর্দি পিশমার্গা বাহিনী নিজেদের সরিয়ে নিতে অস্বীকার করেছে। ইরাকের সামরিক বাহিনী পিশমার্গা বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। এছাড়া, বাগদাদ সরকার স্থানীয় সময় গতরাত ১১টার মধ্যে ওই এলাকা থেকে কুর্দি পিশমার্গা বাহিনীকে সরে যাওয়ার চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছিল।
-
কিরকুক থেকে সরে যেতে পিশমার্গাকে আল্টিমেটাম
অক্টোবর ১৪, ২০১৭ ১৪:৩৩ইরাকের তেল সমৃদ্ধ উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ থেকে সরে যেতে কুর্দি পিশমার্গা বাহিনীকে আল্টিমেটাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন একজন শীর্ষস্থানীয় কুর্দি কর্মকর্তা।
-
ইরাকের কিরকুকে মোতায়েন হলো কয়েক হাজার পিশমার্গা
অক্টোবর ১৩, ২০১৭ ১৫:৪৬ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান সরকার তেল সমৃদ্ধ কিরকুক এলাকায় কয়েক হাজার পিশমার্গা বাহিনী মোতায়েন করেছে। গত মাসে কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটকে কেন্দ্র করে যখন কুর্দি সরকার এবং দেশটির কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা চলছে তখন এসব কুর্দি পিশমার্গা বাহিনী মোতায়েন করা হলো।
-
কুর্দিস্তানের মোবাইল ফোন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করবে বাগদাদ
অক্টোবর ১০, ২০১৭ ০৩:৫২ইরাক সরকার সেদেশের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের মোবাইল ফোন অপারেটরগুলোকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। গতমাসে কুর্দিস্তানে অনুষ্ঠিত বিচ্ছিন্নতাবাতী গণভোটের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-
কুর্দিস্তান সংলগ্ন সব স্থলপথ বন্ধ করে দিতে ইরাকের আহ্বান
অক্টোবর ০৯, ২০১৭ ১৫:৪৩ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদে অবস্থিত ইরান ও তুরস্কের দূতাবাসে পাঠানো চিঠিতে সেদেশের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান এলাকা সংলগ্ন আসা-যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেয়ার অনুরোধ করেছে।
-
‘ইরাকের অখণ্ডতা রক্ষা করা ইরান, তুরস্ক ও ইরাকের রেড লাইন’
অক্টোবর ০৯, ২০১৭ ০৫:০৭ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের চেয়ারম্যান বলেছেন, ইরাকের অখণ্ডতা রক্ষা করা ইরান, তুরস্ক ও ইরাকের রেড লাইন। এ কারণে কুর্দিস্তানের গণভোট নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে এই তিন দেশের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে তা অব্যাহত থাকবে।