-
নিজেদের ২০ জনের পা কেটে নিল আইএসআইএল
মে ১২, ২০১৬ ১৪:৫১ইরাকের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই না করার অভিযোগে ২০ জনের পা কেটে ফেলেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
-
ইরাকে রাজনৈতিক সংকট অবসানের চেষ্টা: হস্তক্ষেপ করবে না বদর সংগঠন
মে ১১, ২০১৬ ১৪:১৭ইরাকে রাজনৈতিক সংকট চলতে থাকলেও দেশটির কর্মকর্তারা সন্ত্রাসীদের মোকাবেলার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রশাসক নিচরাওয়ান বারজানি দায়েশ সন্ত্রাসীদের কবল থেকে মসুল শহর মুক্ত করার জন্য সরকার ও কুর্দিস্তানের যৌথ অভিযানের কথা জানান। তিনি গতকাল ইতালির প্রতিরক্ষামন্ত্রী রবার্তো পেনোতির সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, মসুলে দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সবার মধ্যে সমন্বয়ের প্রয়োজন।
-
আজ ‘বনি হাশিমের চাঁদ’-এর ১৪১১ তম জন্ম-বার্ষিকী
মে ১১, ২০১৬ ১৩:২৩আজ হতে ১৪১১ চন্দ্রবছর আগে ২৬ হিজরির এই দিনে (৪ শাবান) পবিত্র মদীনায় জন্ম নিয়েছিলেন মহান কারবালা বিপ্লবের শীর্ষস্থানীয় সেনাপতি ও পতাকাবাহী নেতা হযরত আবুল ফজল আব্বাস (আ.)।
-
ইরাকে বোমা হামলায় নিহত ৬৪; আল-বাগদাদিতে অভিযান শুরু
মে ১১, ২০১৬ ১৩:১১ইরাকের রাজধানী বাগদাদের সাদর সিটিতে আজ (বুধবার) এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬৪ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছে। সাদর সিটি'র একটি ঐতিহ্যবাহী বাজারের কাছে বিস্ফোরণটি ঘটেছে।
-
'ব্রিটিশ সেনারাই ইরাকে শিয়া-সুন্নি মসজিদে বোমা ফাটাচ্ছে'
মে ১০, ২০১৬ ১২:১৬ব্রিটেনের একজন সাংবাদিক ও আমেরিকার গোয়েন্দা বিষয়ের বিশেষজ্ঞ জানিয়েছেন, তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএল-এর বিরুদ্ধে মার্কিন সরকারের কথিত সংগ্রাম ‘লোক-দেখানো’ বা আই-ওয়াশ মাত্র! কারণ, মার্কিন সরকার এই গোষ্ঠীকে এখনও অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে এবং ব্রিটিশ সেনারা আরবদের পোশাক পরে পর্যায়ক্রমে শিয়া ও সুন্নিদের মসজিদে বোমা পেতে রাখছে।
-
দায়েশ কমান্ডার আবু ওয়াহিব নিহত: দাবি পেন্টাগনের
মে ১০, ২০১৬ ০৩:৩১ইরাকে দায়েশের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরোধী লড়াইয়ে ইরাকি বাহিনী যখন আরো এলাকা মুক্ত করে এগিয়ে চলেছে তখন এ সন্ত্রাসী কমান্ডার নিহত হলো।
-
ইরাকে রাসায়নিক হামলা চালিয়েছে দায়েশ; নিহত ৩
মে ০৭, ২০১৬ ১২:১২ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের তুজ খুরমাতু শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ রাসায়নিক হামলা চালিয়েছে। শহরটিতে বেশিরভাগই তুর্কমেন শিয়া মুসলমানদের বসবাস রয়েছে। ইরাকি তুর্কমেন ফ্রন্টের প্রধান আরশাদ সালিহি এ কথা নিশ্চিত করেছেন।
-
দায়েশ মুক্ত হলো ইরাকের আনবার প্রদেশের আরো ৪ এলাকা
মে ০৫, ২০১৬ ০৮:০৮ইরাকে সেনাবাহিনী এবং জনপ্রিয় পুপলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আরো চারটি এলাকা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্ত করেছে। আনবার প্রদেশের গোলযোগপূর্ণ ফালুজা নগরীর চারটি এলাকা মুক্ত করা হয়েছে বলে আরবিভাষী নিউজ ওয়েবসাইট আস-সামারিয়া জানিয়েছে।
-
ইরাক-সিরিয়া ভাঙার ষড়যন্ত্র ব্যর্থ হবে: ইরান
মে ০২, ২০১৬ ১৪:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়া এবং ইরাককে ভাঙার জন্য যে ষড়যন্ত্র চলছে তা ব্যর্থ হবে। তিনি বলেন, কয়েকটি পশ্চিমা ও আঞ্চলিক প্রতিক্রিয়াশীল দেশ এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
-
ইরাকে দায়েশ বিরোধী অভিযানে নিহত হলো মার্কিন কমান্ডো
মে ০৪, ২০১৬ ০৫:৫৯দক্ষিণাঞ্চলীয় ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের গুলিবর্ষণে মার্কিন নৌ কমান্ডো সিলের এক সদস্য নিহত হয়েছে। কুর্দি পেশমারগা বাহিনীতে উপদেষ্টার দায়িত্বে পালন করছিলেন নিহত সিল সদস্য চার্লি কেটিং। কেটিং নিহত হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার।