-
বিপ্লবের রাত: ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত গোটা ইরান
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১০:০৩ইরানের ইসলামি বিপ্লবের ৪৭তম বিজয়বার্ষিকীকে সামনে রেখে গতকাল রাত নয়টায় রাজধানী তেহরানসহ সারাদেশ মুখরিত হয়েছে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে।
-
ইরানি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলকে তার জায়গায় বসিয়ে দিয়েছে: আলী লারিজানি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ০৮:১১পার্সটুডে: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ড. আলী লারিজানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। তার ভাষায়, ইরানি ক্ষেপণাস্ত্রই এই দখলদারদেরকে “তার জায়গায় বসিয়ে দিয়েছে”।
-
২,১০৮ দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ অথবা হ্রাস করলেন ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ০৭:১৪ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ বা কমিয়ে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন। ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেয়ি'র আবেদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
-
ইরানের ১,৪০০ শহরে বিপ্লব বার্ষিকীর সমাবেশ, অংশ নেবেন ৭,৭০০ সাংবাদিক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১৭:১৮ইরানের ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১,৪০০টিরও বেশি শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং প্রায় ৭,৭০০ জন দেশি-বিদেশি সাংবাদিক এই ঘটনাগুলো কভার করবেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
-
প্রবাসী ইরানিদের বিরুদ্ধে মোসাদ এজেন্টদের ভয়াবহ আচরণ
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১৭:১৭পার্সটুডে-বিদেশে বসবাসকারী ইরানিদের কিছু শহর থেকে প্রাপ্ত প্রতিবেদনে সাধারণ, অরাজনৈতিক ইরানিদের বিরুদ্ধে রাজতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত চরমপন্থীদের হুমকিমূলক আচরণ এবং চাপ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে।
-
ইরানের নৌশক্তি: সামরিক কর্তৃত্ব, কূটনীতি, প্রযুক্তি এবং মানবিক নীতির সংমিশ্রণ
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১৪:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি আন্তঃআঞ্চলিক ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবহরের সাম্প্রতিক অভিযানের বিভিন্ন দিক ব্যাখ্যা করে বলেছেন, মহাসাগর এবং উন্মুক্ত জলসীমায় ইরানি জাহাজের উপস্থিতি কেবল সামরিক মোতায়েন বোঝায় না বরং সামরিক শক্তির সাথে নৌ কূটনীতি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষমতা, মানবিক নীতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসলামের সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়ার একটি বহিঃপ্রকাশ।
-
ইরানের নতুন প্রজন্মের উৎক্ষেপণযান: “কায়েম ১২০” থেকে জিও কক্ষপথে যাত্রা
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১২:৫৩পার্সটুডে: ইরানের মহাকাশ কর্মসূচিতে দেশীয় উৎক্ষেপণযান (মহাকাশে উপগ্রহ পাঠানোর রকেট) উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ জানিয়েছেন, বর্তমানে একাধিক উন্নত উৎক্ষেপণযান প্রকল্প চলমান রয়েছে, যার লক্ষ্য ভবিষ্যতে শক্তিশালী রকেট প্রযুক্তি তৈরি এবং উচ্চ কক্ষপথে উপগ্রহ পাঠানোর সক্ষমতা অর্জন।
-
ইরান যুদ্ধ চায় না / দয়া, সততা এবং ন্যায়বিচার হল ঐশী ধর্মের মূল শিক্ষা: পেজেশকিয়ান
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১০:৪৯পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি হল যুদ্ধ এড়ানো এবং ঐক্য ও জনগণের সেবা করার উপর মনোনিবেশ করা- এ কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ধর্মীয় শিক্ষার সারমর্ম হল দয়া, সততা ও মানবাধিকারকে সম্মান করা এবং উন্নতির পথে বাধা সৃষ্টির জন্যই অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হয়।
-
ইরান আলোচনায় আন্তরিক/ পারমাণবিক সমস্যার সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব: আরাকচি
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১০:০৫পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান বাস্তব ও ফলাফলমুখী আলোচনা চাইছে, কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন গুরুত্ব, পারস্পরিক ইচ্ছাশক্তি এবং আমেরিকার আচরণের প্রতি অবিশ্বাস দূর করা।
-
'শত্রুকে হতাশ করে দিন': ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীতে ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ ১৭:৩৬পার্সটুডে- ইরানি জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন বার্তায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন, ফার্সি বাহমান মাসের ২২ তারিখ তথা ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীতে আপনারা দৃঢ় ইচ্ছাশক্তি এবং অবিচলতা প্রদর্শন করে শত্রুকে হতাশ করে দিন।