-
লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির জন্য হুমকি: জাতিসংঘ
এপ্রিল ০৯, ২০২৬ ১৭:২০পার্সটুডে- জাতিসংঘের মহাসচিব লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার নিন্দা জানিয়ে বলেছেন এই কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির জন্য গুরুতর হুমকি।
-
আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে: হিজবুল্লাহ
এপ্রিল ০৯, ২০২৬ ১৪:০০পার্টসটুডে- লেবাননের হিজবুল্লাহ ঘোষণা করেছে, তারা ইহুদিবাদী বসতি আল-মানারায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।
-
ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে: কর্মকর্তা
এপ্রিল ০৯, ২০২৬ ১৩:৪০ইসরায়েলি শাসক গোষ্ঠী একটি ভঙ্গুর ও অস্থায়ী যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে পূর্ণাঙ্গ প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়তে পারে বলে একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করেছেন। গতকাল বুধবার প্রেস টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ‘আজ সকালে স্বাক্ষরিত এমনিতেই নড়বড়ে যুদ্ধবিরতিকে এই শাসক গোষ্ঠী যেভাবে অস্থিতিশীল করে তুলছে, তা পুরো বিশ্ব বর্তমানে প্রত্যক্ষ করছে।‘
-
লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি আবারো বন্ধ করে দিলো ইরান
এপ্রিল ০৯, ২০২৬ ১২:৩৯লেবাননে ইসরাইলি হামলার পর ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’-এর অভিযোগ তুলে আবারো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান।
-
শত্রু কোনো ভুল করলে ‘আঙুল ট্রিগারেই’ রয়েছে: জেনারেল মুসাভি
এপ্রিল ০৯, ২০২৬ ১০:৩৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির মহাকাশ ইউনিটের কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, শত্রু কোনো ভুল করলে তাদের আঙুল বন্দুকের ট্রিগারেই রয়েছে।
-
তিন শর্ত লঙ্ঘন করেছে আমেরিকা; এ অবস্থায় আলোচনা অর্থহীন: ইরানের সংসদ স্পিকার
এপ্রিল ০৯, ২০২৬ ০৯:১৪পার্টসটুডে- ইরানের সংসদে স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সাম্প্রতিক চুক্তির কাঠামোর তিনটি গুরুত্বপূর্ণ ধারা প্রকাশ্যে লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া অর্থহীন। সংসদের স্পিকার জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হওয়ার আগেই লেবাননে হামলা অব্যাহত রাখা এবং ইরানের আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
-
সিংহের গর্জন পরিণত হয়েছে বিড়ালের মিউ মিউ অভিযানে: ইসরায়েলি বিশ্লেষক
এপ্রিল ০৮, ২০২৬ ২২:১৫পার্সটুডে-ইহুদিবাদী ইসরায়েলি সামরিক সংবাদদাতা আভি অ্যাশকেনাজির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে ৪১ দিনের সংঘাতের ফলাফল প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। যা শুরু হয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের সিংহের গর্জন দিয়ে, কিন্তু তা শেষ হয়েছে প্রায় বিড়ালের মিউ মিউ এর মতো দুর্বলভাবে।
-
ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহরও পাল্টা রকেট হামলা
এপ্রিল ০৮, ২০২৬ ২১:৪০যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ২ মার্চের পর লেবাননে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছে।
-
সার্বিক যুদ্ধে পরাজয়ের পর এবার লেবাননে ব্যাপক হামলা ইসরায়েলের; ৩০০ হতাহত
এপ্রিল ০৮, ২০২৬ ১৯:৩১পার্সটুডে-যুদ্ধবিরতির ঘোষণা আসা সত্ত্বেও আজ (বুধবার) ইহুদিবাদী ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে অন্তত তিন শতাধিক লেবাননি হতাহত হয়েছে।
-
আরাকচি: জ্বালানি স্থাপনার ওপর হুমকি যুদ্ধাপরাধের স্বীকারোক্তি
এপ্রিল ০৬, ২০২৬ ১৭:২৬পার্সটুডে - রুশ প্রতিপক্ষের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশে জ্বালানি স্থাপনায় হামলার মার্কিন হুমকিকে যুদ্ধাপরাধ করার একটি স্পষ্ট স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেছেন।