-
আমেরিকার হাত ইয়েমেনের জনগণের রক্তে রঞ্জিত: নিউ ইয়র্ক টাইমস
ডিসেম্বর ২৭, ২০১৮ ০৫:৫৫মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যায় আমেরিকার সরাসরি ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেছে। দৈনিকটি সৌদি আরবের কাছে আমেরিকার বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রির কথা উল্লেখ করে লিখেছে, ইয়েমেনে চালানো গণহত্যায় আমেরিকার হাত থাকার বিষয়টি এখন সুস্পষ্ট হয়ে গেছে।
-
যুদ্ধবিরতি কমিটির বৈঠকের আগে হুদাইদায় বিক্ষিপ্ত সংঘর্ষ
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৩:৫৮ইয়েমেনের হুদাইদা শহরে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকের আগ মুহূর্তে সেখানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী হুথি গেরিলা ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগতদের মধ্যে আজ (বুধবার) গুলি বিনিময় হয়।
-
আল-জওফ প্রদেশে ড্রোন হামলা: সৌদি মদদপুষ্ট বহু সন্ত্রাসী হতাহত
ডিসেম্বর ২৬, ২০১৮ ১২:৩৬ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী কমিটি দেশটির সেনাবাহিনীর সহযোগিতায় উত্তরাঞ্চলীয় জওফ প্রদেশে সৌদি মদদপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত যোদ্ধাদের অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে।
-
সানা বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে সৌদি
ডিসেম্বর ২০, ২০১৮ ১৪:৪৬ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও আদ-দাইলামি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হুদাইদা বন্দর এলাকায় যখন ইয়েমেনের দুপক্ষ যুদ্ধবিরতি পালন করছে তখন সৌদি আরব রাজধানী সানার ওপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে।
-
ইয়েমেন ইস্যুতে স্টকহোম আলোচনার সিদ্ধান্ত ইতিবাচক পদক্ষেপ
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৫:৫৩ইয়েমেন সংকটের শুরু থেকেই ইরান সবসময়ই বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার কথা বলে আসছে। এ কারণে সুইডেনের স্টকহোমে ইয়েমেন বিষয়ক আলোচনা প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে ইরান।
-
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই হুদাইদায় সৌদি বিমান হামলা: নিহত ২৯
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৫:১৫ইয়েমেনে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির কৌশলগত বন্দর নগরী হুদাইদার উপকণ্ঠে তুমূল সংঘর্ষ চলছে।একইসঙ্গে আগ্রাসী সৌদি বাহিনী সেখানে বিমান হামলা জোরদার করেছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
-
হুদাইদা যুদ্ধবিরতির পর ২১ বার লঙ্ঘন করেছে সৌদি
ডিসেম্বর ১৫, ২০১৮ ১৪:৫৭ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় যুদ্ধবিরতি পালনের বিষয়ে ঐকমত্য হলেও গত ২৪ ঘণ্টায় সৌদি আরব অন্তত ২১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী একথা জানিয়েছে।
-
আমেরিকাকে কপট আচরণ ও প্রলাপ বন্ধ করতে হবে: ইরান
ডিসেম্বর ১৪, ২০১৮ ০৪:০০ইরান সম্পর্কে আমেরিকার ‘কপট’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা ও দুর্দশার জন্য আমেরিকা ও তার কাছ থেকে সমরাস্ত্র ক্রয়কারী দেশগুলো দায়ী।
-
সানা বিমানবন্দর খুলে দিতে একমত হয়েছে ইয়েমেনের দুই পক্ষ
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৩:৪৮ইয়েমেনের যুদ্ধরত দুই পক্ষ রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিতে একমত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বছরের নভেম্বর মাসে সৌদি আরবের কয়েক দফা হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়।
-
হুদাইদা বন্দর ছেড়ে দিন: সব পক্ষের প্রতি জাতিসংঘের আহ্বান
ডিসেম্বর ১২, ২০১৮ ১৩:৩৭ইয়েমেন যুদ্ধে জড়িত পক্ষগুলোকে দেশটির কৌশলগত বন্দরনগরী হুদাইদা ছেড়ে চলে যেতে হবে এবং একটি অন্তবর্তীকালীন কমিটি এর নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে বলে প্রস্তাব দিয়েছে জাতিসংঘ।