-
সৌদি জোট থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করবে মরক্কো: রিপোর্ট
এপ্রিল ১৫, ২০১৮ ০৯:২৯সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করে নেবে আফ্রিকার দেশ মরক্কো। নিজ দেশের নিরাপত্তার প্রয়োজনে মরক্কো সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ‘দ্যা নর্থ আফ্রিকা পোস্ট’ খবর দিয়েছে। সৌদি জোট গত তিন বছর ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
-
'আমেরিকা নিজ সাম্রাজ্যবাদী যড়যন্ত্র বাস্তবায়ন করছে'
এপ্রিল ১৪, ২০১৮ ১৩:১৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলনের নেতা আবদুল মালেক বদরউদ্দিন আল-হুথি বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী কথিত লড়াইয়ের নামে আমেরিকা নিজ সাম্রাজ্যবাদী যড়যন্ত্র বাস্তবায়ন করছে। এ ছাড়া, ইয়েমেনের অস্ত্র ভাণ্ডারে অত্যাধুনিক আরো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
-
ইয়েমেন থেকে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিহতের দাবি সৌদি আরবের
এপ্রিল ১১, ২০১৮ ১৮:৫০সৌদি আরব ঘোষণা করেছে যে, ইয়েমেন থেকে ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। রাজধানী রিয়াদের আকাশে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে আজ (বুধবার) দাবি করেছে সৌদি আরবের সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া।
-
সৌদি রাডার স্টেশনে ইয়েমেনিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
এপ্রিল ০৯, ২০১৮ ০৭:১১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা দেশে তৈরি বাদ্র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি রাডার স্টেশনে হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে খামিস মুশাইত শহরের কাছে এ রাডার স্টেশনটি অবস্থিত।
-
ইরানের রাজনৈতিক সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রিয়াদ: জারিফ
এপ্রিল ০৯, ২০১৮ ০১:৩১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ ইয়েমেনের চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের প্রস্তাব দেয়া সত্ত্বেও সৌদি আরব তা প্রত্যাখ্যান করেছে।
-
ইয়েমেনের কাতিউশা রকেটে বহু সৌদি সেনা নিহত
এপ্রিল ০৮, ২০১৮ ০৭:১৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় সৌদি আরবের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। গতকাল (শনিবার) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে ইয়েমেনের সেনারা কাতিউশা রকেট দিয়ে সৌদি সেনা বহনকারী একটি গাড়িতে হামলা চালালে এ ঘটনা ঘটে।
-
ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরো ৫ সৌদি সেনা নিহত
এপ্রিল ০৭, ২০১৮ ১৩:৫২ইয়েমেনের সামরিক বাহিনীর স্নাইপারদের হামলায় সৌদি আরবের পাঁচ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজানে এসব সেনা নিহত হয়। রাজতান্ত্রিক সৌদি সরকারের বর্বর বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনি বাহিনী এসব সেনা হত্যা করেছে।
-
আবার সৌদি আরবে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত
এপ্রিল ০৭, ২০১৮ ০৬:২১সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে আবার ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী নাজরান প্রদেশে ওই ঘাঁটিটি অবস্থিত। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনাসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
-
সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে বিশাল বিক্ষোভ
এপ্রিল ০৭, ২০১৮ ০২:২০ইয়েমেনের হাজার হাজার মানুষ দেশটির রাজধানী সানায় সেদেশের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরব ও তার ভাড়াটে বাহিনীর পাশবিক হামলার নিন্দা জানান।
-
আরামকোর তেল ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
এপ্রিল ০৫, ২০১৮ ০৫:২২ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের আরামকো তেল কোম্পানির একটি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তেল ট্যাংকটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে অবস্থিত।