-
ইয়েমেনে সৌদি বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত
মে ১৮, ২০১৭ ০২:৪০ইয়মেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি জঙ্গিবিমানের বর্বরোচিত হামলায় অন্তত ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত দুই বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দারিদ্র পীড়িত দেশটিতে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
-
সৌদি সেনা অবস্থানে ইয়েমেনি যোদ্ধাদের হামলা: বিভিন্ন স্থানে সংঘর্ষ
মে ১৬, ২০১৭ ০৬:৫১ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহর অনুগত বিপ্লবী গণ-কমিটি বা স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর যৌথ হামলায় সৌদি আরবের বেশ ক'জন ভাড়াটে সেনা হতাহত হয়েছে।
-
আন্তর্জাতিক সাহায্য ছাড়া ইয়েমেন কলেরা মোকাবেলা করতে পারবে না
মে ১৬, ২০১৭ ০৬:৪৫ইয়েমেনের রাজধানী সানাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানীতে মহামারি আকারে কলেরার প্রকোপ দেখা দেখার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এ রোগের মোকাবেলা করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহায়তাও চেয়েছে ইয়েমেন।
-
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কলেরা: কেড়ে নিয়েছে ১১৫ প্রাণ
মে ১৪, ২০১৭ ২১:১৩যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে গত ২৭ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ১৭ দিনে কলেরায় অন্তত ১১৫ জন মারা গেছে। এছাড়া, হাজার হাজার অসুস্থ রোগী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। তবে পর্যাপ্ত বেড, ওষুধ ও ডাক্তার না থাকায় চিকিৎসাকেন্দ্রগুলো রোগী সামলাতে হিমশিম খাচ্ছে।
-
ইয়েমেনকে নতুন লিবিয়ায় পরিণত করার ষড়যন্ত্র চলছে?
মে ১২, ২০১৭ ১৪:৩৪ইয়েমেনের একটি প্রদেশের এক সাবেক গভর্নর ইদরুস আজজুবাইদি দক্ষিণ ইয়েমেনের একটি অঞ্চল পরিচালনার জন্য একটি রাজনৈতিক পরিষদ গঠন করেছেন।
-
ইয়েমেন ইস্যুতে দ্বন্দ্ব: সৌদি জোট ছাড়তে পারে আমিরাত
মে ১০, ২০১৭ ০৯:০০ইয়েমেন যুদ্ধে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। দ্বন্দ্বের জের ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আবুধাবি সরকার। ইয়েমেনের নিউজ ওয়েবসাইট না’বা এ খবর দিয়েছে।
-
ইয়েমেনে স্নাইপারের গুলিতে এক মাসে অন্তত ৬৪ সৌদি সেনা নিহত
মে ০৫, ২০১৭ ০৮:৪৭ইয়েমেনের স্নাইপারদের গুলিতে গত মাসে অন্তত ৬৪ জন সৌদি সেনা নিহত হয়েছে। দেশটিতে সৌদি আরবের দু’বছরের অব্যাহত আগ্রাসনের পাল্টা হামলায় এ সব সেনা নিহত হয়েছে বলে আজ (শুক্রবার) এক প্রতিবেদনে জানিয়েছে ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ।
-
ইয়েমেনের জনগণ কখনোই শত্রুদের কাছে মাথানত করবে না: সালেহ সামাদ
মে ০৪, ২০১৭ ১৫:২৬ইয়েমেনের সবোর্চ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ বলেছেন, তাঁর দেশের জনগণ প্রতিরোধ চালিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি গতকাল বলেছেন, আগ্রাসীরা গত দু বছর ধরে ইয়েমেনিদেরকে কোনঠাসা করার সকল চেষ্টা চালিয়েছে। কিন্তু শত্রুদের মোকাবেলায় ইয়েমেনের জনগণের দৃঢ় প্রতিরোধ প্রমাণ করে তারা কিছুতেই আগ্রাসী বাহিনীর সামনে মাথানত করবে না।
-
ফিলিস্তিনিদের অনশনের ব্যাপারে আরব নেতারা চুপ কেন: নাসরুল্লাহর প্রশ্ন
মে ০৩, ২০১৭ ০৩:৩১ফিলিস্তিনি বন্দিদের অনশন ধর্মঘটের ব্যাপারে নিষ্ক্রিয় অবস্থান ও নীরবতা পালনের জন্য আরব নেতাদের তীব্র সমালোচনা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
-
সৌদি-মার্কিন আগ্রাসনের প্রতি আমাদের সমর্থন রয়েছে: আল-কায়েদা নেতা
মে ০২, ২০১৭ ০৭:০০ইয়েমেনে তৎপর আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতা স্বীকার করেছেন, মার্কিন সমর্থিত সৌদি আগ্রাসনের প্রতি তাদের সমর্থন রয়েছে এবং রিয়াদকে তারা সর্বাত্মক সহযোগিতা করছেন।