সৌদি-মার্কিন আগ্রাসনের প্রতি আমাদের সমর্থন রয়েছে: আল-কায়েদা নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i37194-সৌদি_মার্কিন_আগ্রাসনের_প্রতি_আমাদের_সমর্থন_রয়েছে_আল_কায়েদা_নেতা
ইয়েমেনে তৎপর আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতা স্বীকার করেছেন, মার্কিন সমর্থিত সৌদি আগ্রাসনের প্রতি তাদের সমর্থন রয়েছে এবং রিয়াদকে তারা সর্বাত্মক সহযোগিতা করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০১৭ ০৭:০০ Asia/Dhaka
  • সৌদি-মার্কিন আগ্রাসনের প্রতি আমাদের সমর্থন রয়েছে: আল-কায়েদা নেতা

ইয়েমেনে তৎপর আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতা স্বীকার করেছেন, মার্কিন সমর্থিত সৌদি আগ্রাসনের প্রতি তাদের সমর্থন রয়েছে এবং রিয়াদকে তারা সর্বাত্মক সহযোগিতা করছেন।

কাসেম আর্‌-রাইমের নেতৃত্বে  আল-কায়েদার ইয়েমেন শাখা অত্যন্ত বিপজ্জনক গোষ্ঠী হিসাবে পরিচিত। আল-কায়েদার এই নেতা অজ্ঞাত স্থান থেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার নেতৃত্বে সৌদিপন্থী সালাফিরা মার্কিন সমর্থিত ভাড়াটে সেনাদের সঙ্গে মিলিত হয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে।

তবে ঠিক কীভাবে সহযোগিতা দেয়া হচ্ছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।  কাসেম আর্‌-রাইম ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে আল-কায়েদাকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির মিত্র হিসেবে উল্লেখ করেন।

সৌদি আরব মানসুর হাদিকে ফের ক্ষমতায় বসানোর জন্য ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের অন্তত ১০,০০০ মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে চার হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।#

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২