ইয়েমেনের জনগণ কখনোই শত্রুদের কাছে মাথানত করবে না: সালেহ সামাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i37338-ইয়েমেনের_জনগণ_কখনোই_শত্রুদের_কাছে_মাথানত_করবে_না_সালেহ_সামাদ
ইয়েমেনের সবোর্চ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ বলেছেন, তাঁর দেশের জনগণ প্রতিরোধ চালিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি গতকাল বলেছেন, আগ্রাসীরা গত দু বছর ধরে ইয়েমেনিদেরকে কোনঠাসা করার সকল চেষ্টা চালিয়েছে। কিন্তু শত্রুদের মোকাবেলায় ইয়েমেনের জনগণের দৃঢ় প্রতিরোধ প্রমাণ করে তারা কিছুতেই আগ্রাসী বাহিনীর সামনে মাথানত করবে না।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৪, ২০১৭ ১৫:২৬ Asia/Dhaka
  • ইয়েমেনের জনগণ কখনোই শত্রুদের কাছে মাথানত করবে না: সালেহ সামাদ

ইয়েমেনের সবোর্চ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ বলেছেন, তাঁর দেশের জনগণ প্রতিরোধ চালিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি গতকাল বলেছেন, আগ্রাসীরা গত দু বছর ধরে ইয়েমেনিদেরকে কোনঠাসা করার সকল চেষ্টা চালিয়েছে। কিন্তু শত্রুদের মোকাবেলায় ইয়েমেনের জনগণের দৃঢ় প্রতিরোধ প্রমাণ করে তারা কিছুতেই আগ্রাসী বাহিনীর সামনে মাথানত করবে না।

মার্কিন সমর্থন নিয়ে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসী হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন ইয়েমেনের জনগণের ওপর গণহত্যা চালানোসহ অর্থনৈতিকভাবে দেশটিকে ধ্বংস করাই তাদের টার্গেট। কিন্তু আগ্রাসন যত বেড়েছে ইয়েমেনের জনগণের প্রতিরোধ ও স্বদেশরক্ষার চেতনাও ততই বেড়েছে বলে জনাব সালেহ মন্তব্য করেন।

একইসঙ্গে তিনি মসজিদ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, আবাসিক এলাকাসহ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের ওপর সৌদি হামলারও নিন্দা জানান।

পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে সৌদিআরব ২০১৫’র মার্চ থেকে মার্কিন সহযোগিতায় দেশটির ওপর আগ্রাসন চালিয়ে আসছে। তাদের হামলায় বারো হাজারেরও বেশি নিরীহ ইয়েমেনি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে হাজার হাজার।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৪