সৌদি সেনা অবস্থানে ইয়েমেনি যোদ্ধাদের হামলা: বিভিন্ন স্থানে সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/west_asia-i38002-সৌদি_সেনা_অবস্থানে_ইয়েমেনি_যোদ্ধাদের_হামলা_বিভিন্ন_স্থানে_সংঘর্ষ
ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহর অনুগত বিপ্লবী গণ-কমিটি বা স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর যৌথ হামলায় সৌদি আরবের বেশ ক'জন ভাড়াটে সেনা হতাহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৭ ০৬:৫১ Asia/Dhaka
  • সৌদি সেনা অবস্থানে ইয়েমেনি যোদ্ধাদের হামলা: বিভিন্ন স্থানে সংঘর্ষ

ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহর অনুগত বিপ্লবী গণ-কমিটি বা স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর যৌথ হামলায় সৌদি আরবের বেশ ক'জন ভাড়াটে সেনা হতাহত হয়েছে।

ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল আল আলম এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের জিজান প্রদেশের আল মুসাম এলাকায় সৌদি ভাড়াটে সেনা অবস্থানে ওই হামলা চালানো হয়।

এ ছাড়া, ইয়েমেনের অভ্যন্তরে জাবাল এলাকায়ও সৌদি সেনা অবস্থান লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে সেনাবাহিনী। এতে সৌদি ভাড়াটে সেনাদের অনেকে হয় মারা গেছে না হয় আহত হয়েছে।

ইয়েমেনের সেনারা আল কাদহে এলাকায়ও সৌদি সেনাদের অগ্রাভিযান থামিয়ে দিয়েছে। সেখানেও সংঘর্ষে আগ্রাসী বাহিনীর একটি গাড়ি ধ্বংস ও বেশ ক'জন হতাহত হয়েছে।

গতকালও তায়েজের আল জাবাব এলাকায় ইয়েমেনের বিপ্লবী যোদ্ধাদের সঙ্গে  সৌদি ভাড়াটে সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সৌদি আরবের আট সেনা নিহত হওয়া ছাড়াও আরো অনেকে আহত হয়। #

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/১৬