ইয়েমেন ইস্যুতে দ্বন্দ্ব: সৌদি জোট ছাড়তে পারে আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i37632-ইয়েমেন_ইস্যুতে_দ্বন্দ্ব_সৌদি_জোট_ছাড়তে_পারে_আমিরাত
ইয়েমেন যুদ্ধে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। দ্বন্দ্বের জের ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আবুধাবি সরকার। ইয়েমেনের নিউজ ওয়েবসাইট না’বা এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০১৭ ০৯:০০ Asia/Dhaka
  • ইয়েমেনে আমিরাতের সেনারা
    ইয়েমেনে আমিরাতের সেনারা

ইয়েমেন যুদ্ধে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। দ্বন্দ্বের জের ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আবুধাবি সরকার। ইয়েমেনের নিউজ ওয়েবসাইট না’বা এ খবর দিয়েছে।

ওয়েবসাইটের খবর অনুযায়ী, আরব আমিরাত সৌদি জোট থেকে বেরিয়ে গেলেও ইয়েমেন যুদ্ধে তাদের প্রভাবশালী ভূমিকা ধরে রাখার জন্য সেনা মোতায়েন রাখবে এবং ইয়েমেনের উগ্র সালাফি গোষ্ঠীকে সহায়তা দেবে।

এদিকে, পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত আবু আল-আব্বাস ব্রিগেডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত দু দিনে এ ব্রিগেডের ভাড়াটে সন্ত্রাসীরা আরব আমিরাতের সেনাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ পোয়েছে। গত মাসে জার্মানির সঙ্গে অস্ত্র কেনার বিষয়ে আবুধাবি বড় রকমের চুক্তি করার পর ইয়েমেনের সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাঠানোর খবর বের হলো।

কথিত আরব জোটের হাতে যখন ইয়েমেনে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং দেশটির বিপুল সংখ্যক জনগোষ্ঠী প্রচণ্ড ক্ষুধা ও দারিদ্রের মুখে রয়েছে তখন জার্মানি ইয়েমেনের জনগণের ওপর হামলার জন্য আরব আমিরাতকে অস্ত্র দিচ্ছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০