-
ইয়েমেনের এডেনে আবারো বোমা বিস্ফোরণ: হাদিপন্থি ৪০ সেনা নিহত
ডিসেম্বর ১৮, ২০১৬ ১৩:১৮ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে বোমা বিস্ফোরণে দেশটির সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত অন্তত ৪০ সেনা নিহত হয়েছে। আজ (রোববার) এডেনের উত্তর-পূর্বাঞ্চলের আল-আরিশ এলাকায় আল-সোলবান ঘাঁটিতে চালানো বোমা হামলায় আরো বহু ব্যক্তি আহত হয়।
-
সৌদি আরবে আবারো ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলা: নিহত ১ সেনা, আহত বহু
ডিসেম্বর ১৫, ২০১৬ ১৪:০২ইয়েমেনের জনপ্রিয় কমিটির সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের ভেতরে দু'টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে এক সেনা নিহত এবং আরো বহু আহত হয়েছে।
-
সৌদি আরবকে অস্ত্র সরবরাহ বাতিল করেছে আমেরিকা: রিপোর্ট
ডিসেম্বর ১৪, ২০১৬ ০৪:২৯ইয়েমেনে সৌদি আগ্রাসনে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হওয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে রিয়াদের কাছে কিছু সমরাস্ত্র রপ্তানি বাতিল করেছে ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
-
ইয়েমেনে শক্তিশালী বোমা বিস্ফোরণে হাদিপন্থি ৪৫ সেনা নিহত
ডিসেম্বর ১১, ২০১৬ ০৪:৪৪ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে এক শক্তিশালী বোমা হামলায় পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত অন্তত ৪৫ সেনা নিহত হয়েছে। একজন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শনিবারের ওই বিস্ফোরণে আরো অন্তত ৫০ সেনা আহত হয়েছে।
-
ইয়েমেনে সংক্রামক ব্যাধির বিস্তারের মধ্যে সৌদি বিমান হামলা
ডিসেম্বর ০৯, ২০১৬ ১৪:৩৮ইয়েমেনে সৌদি জঙ্গিবিমান হামলায় নিহত হয়েছে অসংখ্য ইয়েমেনি। অন্যদিকে দেশটিতে কলেরার মতো সংক্রামক ব্যাধিও ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে বহু মানুষ এই ব্যাধিতে মারা গেছে।
-
ইয়েমেনের অর্ধেক মানুষের অস্তিত্ব হুমকির মুখে, মৃত্যুর মিছিলে শিশুরা: জাতিসংঘ
ডিসেম্বর ০৭, ২০১৬ ১৭:৪৪ইয়েমেন মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে গেলেও বিশ্ববাসীর সেদিকে নজর নেই বলে জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেন থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক জেমি ম্যাকগোল্ডরিক সাংবাদিকদের বলেছেন, আন্তর্জাতিক সহায়তার অভাবে দেশটিতে এখন শিশুরা ক্ষুধায় মৃত্যুবরণ করতে শুরু করেছে।
-
ইয়েমেনে অর্ধশতাধিক যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ
ডিসেম্বর ০৭, ২০১৬ ১২:৩৪ইয়েমেনের একটি জাহাজ আরব সাগরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। সেখানে অর্ধশতাধিক যাত্রী ছিল এবং যাত্রীদের প্রায় সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
-
সৌদি বিমান হামলায় পাকিস্তানের ৬ নাবিক নিহত
ডিসেম্বর ০৫, ২০১৬ ১৩:০৯ইয়েমেন উপকূলে একটি নৌকায় সৌদি বাহিনীর বিমান হামলায় পাকিস্তানের ছয় নাবিক মারা গেছে। ইয়েমেনের বার্তা সংস্থা সাবা এ খবর দিয়েছে।
-
ইয়েমেনে ২২ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব
ডিসেম্বর ০৫, ২০১৬ ০৯:৩৬ইয়েমেনের সা'দা প্রদেশে সৌদি আরব অন্তত ২২ দফা বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক মানুষ হতাহত হয়েছে। মা'আরিব প্রদেশের সারওয়াহ শহরেও সৌদি বিমান হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
-
ইয়েমেনের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণসমর্থন দিল রাজনৈতিক দলগুলো
ডিসেম্বর ০১, ২০১৬ ১৪:৩৪নবগঠিত জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণসমর্থন দিয়েছে ইয়েমেনের রাজনৈতিক দলগুলো। এছাড়া চূড়ান্ত বিজয়ের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সামরিক কাজে প্রশাসনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।