ইয়েমেনের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণসমর্থন দিল রাজনৈতিক দলগুলো
https://parstoday.ir/bn/news/west_asia-i27208-ইয়েমেনের_অন্তর্বর্তীকালীন_সরকারকে_পূর্ণসমর্থন_দিল_রাজনৈতিক_দলগুলো
নবগঠিত জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণসমর্থন দিয়েছে ইয়েমেনের রাজনৈতিক দলগুলো। এছাড়া চূড়ান্ত বিজয়ের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সামরিক কাজে প্রশাসনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৬ ১৪:৩৪ Asia/Dhaka
  • ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল-হুতি
    ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল-হুতি

নবগঠিত জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণসমর্থন দিয়েছে ইয়েমেনের রাজনৈতিক দলগুলো। এছাড়া চূড়ান্ত বিজয়ের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সামরিক কাজে প্রশাসনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

ব্রিটিশ উপনিবেশ থেকে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল (বুধবার) রাজধানী সানায় আয়োজিত এক অনুষ্ঠানে দলগুলো নতুন সরকারকে সহযোগিতা করতে তাদের প্রস্তুতির কথা জানায়। সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুতি এই অনুষ্ঠানকে ইয়েমেনের মানুষের জন্য পবিত্র অনুষ্ঠান হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটি তাদের অবরুদ্ধ দেশের ওপর যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করবে।

নতুন সরকার গঠনের প্রশংসা করে কারামত পার্টির সভাপতি আবদুল মালেক আল হুজারি সব ইয়েমেনি রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রতি সমর্থনের অঙ্গীকার করেন। হুতি আনসারুল্লাহ আন্দোলন ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের জেনারেল পিপল’স কংগ্রেস পার্টির সমন্বয়ে সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ গঠিত হয়েছে। হুজারি আরো জানান, তার দল অন্তর্বর্তী সরকারের পরিকল্পনায় সহায়তা করতে চেষ্টার কোন ত্রুটি করবে না। হুতি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের মিত্রদের সমন্বয়ে গঠিত নতুন সরকার মঙ্গলবার শপথ গ্রহণ করে।

সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের জায়গায় জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিস্থাপিত হবে। এর কাজ হবে ইয়েমেনের চলমান অভ্যন্তরীণ বিষয় ও দারিদ্রপীড়িত এই জাতির বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসন মোকাবেলা করা।

সাবেক গভর্নর আদেন আবদুল আজিজ বিন হাবতুরের নেতৃত্বে নতুন সরকার দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘের প্রচেষ্টাকে সাহায্য করার অঙ্গীকার ব্যক্ত করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১