গাজা সম্পর্কে পাষণ্ড ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর পাশবিক মন্তব্য
https://parstoday.ir/bn/news/event-i161298-গাজা_সম্পর্কে_পাষণ্ড_ইসরায়েলি_যুদ্ধমন্ত্রীর_পাশবিক_মন্তব্য
পার্স টুডে: ইসরায়েলি শাসক-চক্রের যুদ্ধমন্ত্রী ইয়িসরায়েল কাটজ গাজায় সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রশংসা করে এটিকে একটি সুচিন্তিত নীতির ফল বলে দাবি করেছেন এবং বলেছেন, এসব দৃশ্য দেখতে তাঁর “ভালো লাগে”।
(last modified 2026-07-14T10:37:02+00:00 )
জুলাই ১৪, ২০২৬ ১৬:০৫ Asia/Dhaka
  • ইসরায়েলি শাসক-চক্রের যুদ্ধমন্ত্রী ইয়িসরায়েল কাটজ
    ইসরায়েলি শাসক-চক্রের যুদ্ধমন্ত্রী ইয়িসরায়েল কাটজ

পার্স টুডে: ইসরায়েলি শাসক-চক্রের যুদ্ধমন্ত্রী ইয়িসরায়েল কাটজ গাজায় সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রশংসা করে এটিকে একটি সুচিন্তিত নীতির ফল বলে দাবি করেছেন এবং বলেছেন, এসব দৃশ্য দেখতে তাঁর “ভালো লাগে”।

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় ইসরায়েলি চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাটজ জানান, তেল আবিব গাজা উপত্যকায় সামরিক বৈশিষ্ট্যের তিনটি ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা করছে।

গাজায় ধ্বংসযজ্ঞ দেখে তাঁর অনুভূতি কী— এমন প্রশ্নের জবাবে কাটজ বলেন, এটি ভালো অনুভূতি।

তিনি আরও দাবি করেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপন নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় এবং এর মাধ্যমে বসতিগুলোর ওপর নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে।

এদিকে, অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী শাসক-চক্র ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও সন্ত্রাসী হামলার ফলে ,১০৮ জন ফিলিস্তিনি শহীদ এবং ,৫৭৮ জন আহত হয়েছেন। এর আগে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ২০২৫ সালের অক্টোবর মাসের আগ পর্যন্ত গাজায় ইসরায়েলি গণহত্যা অভিযান ও নির্বিচার বোমা-বর্ষণে শহীদ হয়েছেন প্রায় ৮০ হাজার গাজাবাসী ফিলিস্তিনি ও আহত হয়েছেন এক লাখেরও বেশি এবং হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। #

পার্স টুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।