ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিরা: আইন এড়িয়ে যুদ্ধ নিয়ে মিথ্যাচার করবেন না
https://parstoday.ir/bn/news/world-i161300-ট্রাম্পকে_মার্কিন_প্রতিনিধিরা_আইন_এড়িয়ে_যুদ্ধ_নিয়ে_মিথ্যাচার_করবেন_না
পার্সটুডে- মার্কিন কংগ্রেস সদস্যরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার প্রতিবাদ জানিয়েছেন এবং এটিকে তাদের দেশের সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
(last modified 2026-07-14T11:04:15+00:00 )
জুলাই ১৪, ২০২৬ ১৭:০১ Asia/Dhaka
  • • মার্কিন সিনেটর অ্যাডাম শিফ
    • মার্কিন সিনেটর অ্যাডাম শিফ

পার্সটুডে- মার্কিন কংগ্রেস সদস্যরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার প্রতিবাদ জানিয়েছেন এবং এটিকে তাদের দেশের সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান মাইক লেভিন জানিয়েছেন,  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন ইরানের সঙ্গে সংঘাত পুনরায় শুরু হয়েছে।

লেভিন আরও বলেন: ট্রাম্প একটি নতুন যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং একই সাথে দাবি করছেন যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে তার হাতে। তিনি বলেন, ট্রাম্পের এমন দাবি মার্কিন সংবিধানের পরিপন্থী। তিনি বলেন: কোনো প্রেসিডেন্টেরই যুদ্ধের উপর নিরঙ্কুশ ও একচেটিয়া কর্তৃত্ব দাবি করার অধিকার নেই।

এই ডেমোক্র্যাটিক প্রতিনিধি দলীয় বিভেদ ভুলে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, "এককভাবে যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেওয়ার ধারণা" শেষ করতে রিপাবলিকানদের ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেওয়ার সময় এসেছে। এদিকে, আরেকজন ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য তেরেসা লেগার ফার্নান্দেজ জোর দিয়ে বলেছেন যে, ট্রাম্প আইনকে পাশ কাটিয়ে “কাগজে-কলমে” যুদ্ধ শেষ করে যখন-তখন তা পুনরায় শুরু করতে পারেন না। তিনি বলেন, “আর নয়; এই মিথ্যাচার এবং অন্তহীন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।”

ফার্নান্দেজ আরও বলেন, ট্রাম্প এর আগেও যুদ্ধ শেষ করার বিষয়ে মিথ্যা বলেছেন এবং এখন কংগ্রেসকে জানিয়েছেন, যুদ্ধাবস্থা ফিরে এসেছে এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য আরও ৬০ দিনের সময় চেয়েছেন।

একইভাবে, সিনেটর অ্যাডাম শিফ জোর দিয়ে বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। তিনি আরও বলেন: “আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কয়েক দিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং এখন আমরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি খারাপ চুক্তি থেকে আরও হামলা, আরেকটি অবরোধ এবং আরও বিশৃঙ্খলার মধ্যে পড়েছি যা কেবল পন্যের মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে।”

শিফ জোর দিয়ে বলেন: “কংগ্রেসের অনুমোদন ছাড়াই পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের আরও ৬০ দিন সময় আছে, এই দাবির কোনো আইনি ভিত্তি নেই।”#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।