ইয়েমেনে ২২ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব
ইয়েমেনের সা'দা প্রদেশে সৌদি আরব অন্তত ২২ দফা বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক মানুষ হতাহত হয়েছে। মা'আরিব প্রদেশের সারওয়াহ শহরেও সৌদি বিমান হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
আন্তর্জাতিক পঙ্গু দিবস উপলক্ষে গত শনিবার ইয়েমেন যুদ্ধের শিকার হাজার হাজার অসহায় পঙ্গু মানুষ রাজধানী সানায় জাতিসংঘ দফতরের সামনে বিক্ষোভ করেছে। তারা অবিলম্বে ইয়েমেনের ওপর থেকে নিষেধাজ্ঞা অপসারণ এবং সৌদি আগ্রাসনের নিন্দা জানানোর দাবি জানিয়েছে।
এদিকে, ইয়েমেনের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলীয় তায়েজ প্রদেশের সমুদ্র উপকূলে অবস্থিত সৌদি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া, জিজানের আল কারাস এলাকায় সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনীর যৌথ হামলায় এক সৌদি সেনা নিহত হয়েছে। আল জুফ প্রদেশের আল আরাফে এলাকায়ও ইয়েমেনিদের হামলায় ২ সৌদি অনুচর নিহত হয়েছে। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৫