-
মা’রিব প্রদেশ মুক্ত করার দ্বারপ্রান্তে ইয়েমেনি সেনারা
অক্টোবর ৩০, ২০২১ ১৪:৪৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের রাজধানী শহর মা’রিব পুরোপুরি মুক্ত করার দ্বারপ্রান্তে রয়েছে। ইয়েমেনের গুরুত্বপূর্ণ উপজাতি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষে যোগ দেয়ায় লড়াই এখন অনেকটা সহজ হয়ে গেছে।
-
সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্ষুব্ধ প্রতিক্রিয়া
অক্টোবর ৩০, ২০২১ ০৮:১১ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য যে দাবি জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি তার প্রতি সমর্থন দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। কোরদাহি এই দাবি জানানোর পর সৌদি আরব নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।
-
লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সৌদি আরব
অক্টোবর ৩০, ২০২১ ০৪:৪৬ইয়েমেনে সৌদি আগ্রাসন সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির এক মন্তব্যের জের ধরে রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি সরকার। রিয়াদ বলছে, লেবাননের তথ্যমন্ত্রীর মন্তব্য ছিল অত্যন্ত 'আক্রমণাত্মক'।
-
সৌদি আরবে ৫ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন
অক্টোবর ২৮, ২০২১ ১৬:৪৭সৌদি আরবের দক্ষিণাঞ্চলে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন।
-
ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করতে মার্কিন সাহায্য চাইছে রিয়াদ
অক্টোবর ২৮, ২০২১ ১৫:৪৬ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং দেশটির সামরিক বাহিনীর আকাশ পথে হামলার কারণে নাজেহাল অবস্থায় পড়ে পড়েছে সৌদি আরব। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তারা নতুন করে মার্কিন সরকারের সাহায্য চেয়েছে।
-
'পরাজয় মেনে নেয়া ছাড়া সৌদির জোটের সামনে আর কোনো পথ নেই'
অক্টোবর ২৮, ২০২১ ০৮:৪৫ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতেফি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এরইমধ্যে পরাজিত হয়েছে, তাদের সামনে পরাজয় মেনে নেয়া ছাড়া আর কোনো পথ নেই।
-
শিগগিরই পুরো মা'রিব প্রদেশ মুক্ত হবে: ইয়েমেনি সেনা মুখপাত্র
অক্টোবর ২৫, ২০২১ ০৯:৩২ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, দেশের মধ্যাঞ্চলীয় মা'রিব এবং সাবওয়া প্রদেশের আরো ৩২০০ বর্গকিলোমিটার এলাকা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা হয়েছে। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, শিগগিরই সৌদির জোটের অনুগত সেনাদের কাছ থেকে পুরো মা'রিব প্রদেশের নিয়ন্ত্রণ নেয়া হবে।
-
পালিয়ে গেছে আল-কায়েদা সন্ত্রাসীরা
অক্টোবর ২৩, ২০২১ ১০:২৯ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে অধিকাংশ জনসমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনি বাহিনীর হামলার তীব্র তাই ওই অঞ্চলে তৎপর আল-কায়েদা সন্ত্রাসীরাও পালিয়ে গেছে।
-
ইয়েমেনে ওষুধের গুদামে বোমা ফেলল সৌদি আরব
অক্টোবর ২২, ২০২১ ১৫:৩৭ইয়েমেনের রাজধানী সানার উত্তরের সাওয়ান এলাকায় ওষুধের গুদামে হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।
-
ইয়েমেনের উপর সৌদি আরবের ভয়াবহ বিমান হামলা
অক্টোবর ২২, ২০২১ ১০:২০ইয়েমেনের রাজধানী সানায় কয়েকটি ওষুধের গুদাম লক্ষ্য করে সৌদি আরব ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত ও তিনজন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ওষুধের গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।