-
অসমে বজরং দলের বাইক মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষ, কারফিউ, ফ্ল্যাগমার্চ
আগস্ট ০৬, ২০২০ ১৪:১৯ভারতের বিজেপিশাসিত অসমে বজরং দলের বাইক মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। এছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বেশকিছু যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে।
-
৮ পুলিশ হত্যার মাস্টারমাইন্ড বিকাশ দুবে 'এনকাউন্টারে' নিহত, সমালোচনার মুখে যোগী সরকার
জুলাই ১০, ২০২০ ১১:৫০ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের ৮ পুলিশ হত্যার মাস্টারমাইন্ড বিকাশ দুবে নিহত হয়েছে। আজ (শুক্রবার) সকালে পুলিশের বিশেষ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় গ্যাংস্টার বিকাশ।
-
উত্তর প্রদেশে আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে ৮ পুলিশ নিহত, নিন্দার ঝড়
জুলাই ০৩, ২০২০ ১১:০১ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। ভয়াবহ ওই সংঘর্ষে কমপক্ষে আরও ৭ জন আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে কমপক্ষে ৩ দুর্বৃত্ত নিহত হয়েছে।
-
উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৪ পরিযায়ী শ্রমিক নিহত, প্রধানমন্ত্রীর শোক
মে ১৬, ২০২০ ০৯:১৭ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৪ জন পরিযায়ী শ্রমিক নিহত ও ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। আজ (শনিবার) ভোর সাড়ে ৩ টা নাগাদ উত্তর প্রদেশের অরাইয়াতে জাতীয় সড়কের উপরে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
উত্তর প্রদেশে অস্থায়ী কারাগারে তাবলিগ জামাত নেতার মৃত্যু, তদন্তের নির্দেশ
মে ০৭, ২০২০ ১৪:১৮ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের জৌনপুর জেলা তাবলিগ জামাতের আমীর নাসিম আহমেদ (৬৫) অস্থায়ী কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
-
ভারতের উত্তর প্রদেশে তাবলিগ জামাতের ৫ সদস্য গ্রেফতার
মে ০৫, ২০২০ ১৫:১২ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের নয়ডায় তাবলিগ জামাতের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজের কর্মসূচি থেকে ফিরে তাঁরা নয়ডার বেগমপুর গ্রামে ছিলেন। তাঁরা এ বিষয়ে পুলিশকে অবহিত করেননি বলে অভিযোগ। ওয়াসিম, নূর হাসান, কাসিম, ইমরান ও দেওয়ান নামের ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে আজ (মঙ্গলবার) হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে জানানো হয়েছে।
-
মুসলিমদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ বিজেপি বিধায়কের! (ভিডিও)
এপ্রিল ২৮, ২০২০ ১৫:০৯ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি করোনা সংক্রমণ এড়াতে মুসলিম বিক্রেতাদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ দিয়েছেন। তাঁর এ ধরণের পরামর্শে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
-
উত্তর প্রদেশে সিএএ-বিরোধীদের ছবি সরানোর নির্দেশ, 'ধাক্কা খেল' যোগী সরকার
মার্চ ০৯, ২০২০ ১৬:২০ভারতের উত্তর প্রদেশের লক্ষনৌয়ের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে আন্দোলনকারীদের ছবি সম্বলিত হোর্ডিং সরানোর নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আজ (সোমবার) প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর ও বিচারপতি রমেশ সিনহার সমন্বিত বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে।
-
উত্তর প্রদেশের রামপুর আসনে সমাজবাদী পার্টির প্রার্থী হলেন ড. তাজিন ফাতেমা
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৮:০১ভারতের উত্তর প্রদেশে বিধানসভার উপনির্বাচনে সমাজবাদী পার্টি রামপুর আসন থেকে সমাজবাদী পার্টির নেতা মুহাম্মাদ আজম খানের স্ত্রী ড. তাজিন ফাতিমাকে প্রার্থী করেছে। তাঁর স্বামী মুহাম্মাদ আজম খান লোকসভায় নির্বাচিত হওয়ার পর ওই আসনটি শূন্য রয়েছে। আজম খান এই আসন থেকে ৮ বার বিধায়ক ছিলেন।
-
উত্তর প্রদেশ: ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় মুসলিম কিশোরকে পুড়িয়ে হত্যার চেষ্টা
জুলাই ২৯, ২০১৯ ১৩:২০ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় খলিল আনসারি নামে ১৭ বছর বয়সী এক মুসলিম কিশোরকে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে। গতকাল (রোববার) তাকে আশঙ্কাজনক অবস্থায় বারানসীর কবীর চৌরা হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে ওই কিশোরের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।