-
ইরানে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সদরদপ্তর প্রতিষ্ঠার নির্দেশ দিলেন রুহানি
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ০৬:৩৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি জাতীয় ব্যবস্থাপনা সদরদপ্তর প্রতিষ্ঠার পরামর্শ দেন।
-
ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮, আক্রান্ত ৪৩
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ১৩:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে আট জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।
-
করোনাভাইরাস: ইতালিতে ১০ শহর বন্ধ ঘোষণা
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৭:০৭ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১০টি শহর বন্ধ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনার পর ১০টি শহর বন্ধ ঘোষণা করা হলো। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগমস্থলে যাওয়া।
-
ইরানে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু; আক্রান্ত ১৪ জন
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১৫:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ইরানে এই ভাইরাসে চার জনের মৃত্যু হলো। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৪ জন।
-
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২,১২১; সংক্রমণের ঘটনা কমছে
ফেব্রুয়ারি ২০, ২০২০ ০৯:২৬চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ২,১২১ জনে দাঁড়িয়েছে। আজকের হিসাব অনুসারে আরো ১১৪ জন মারা গেছেন। গত এক মাসের বেশি সময়ের মধ্যে এটি একদিনে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা।
-
ইরানে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ২১:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে দু'জন মারা গেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর আজ (বুধবার) বলেছেন, গত কয়েকদিন ধরে কোম শহরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।
-
করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে; আক্রান্তের হার কমছে
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৮:৩২চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। তবে সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের হার কমা অব্যাহত রয়েছে। এ ভাইরাসের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষ কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।
-
করোনাভাইরাস: সিঙ্গাপুরে এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক, গুজব না ছড়ানোর আহ্বান
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৪:৪০করোনা ভাইরাসে আক্রান্ত সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান টেলিফোন করে জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তারা এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। তবে আক্রান্ত এই বাংলাদেশি নাগরিকের ওষুধে কোনো কাজ করছে না।
-
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৮০০ ছাড়াল
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ০৫:৫৮করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গতকাল (মঙ্গলবার) আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮৮৬ জন। সবমিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৬৮ জনের এবং আক্রান্ত হয়েছেন অন্তত ৭২ হাজার ৪৩৬ জন।
-
'চীন বা সিঙ্গাপুর ফেরত যাত্রীদের সবাইকে কোয়ারেন্টিনে নেবার প্রয়োজন নেই'
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১৪:৫০'চীন বা সিঙ্গাপুর থেকে কেউ আসলেই যে তারা করোনা ভাইরাসে আক্রান্ত-এমন ভাবার কোনো কারণ নেই এবং তাদের হাসপাতালের কোয়ারেন্টিনে নেবারও প্রয়োজন নেই।' করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আজ (সোমবার) এমনটিই জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।