• রুশ গোয়েন্দা বিমানের গতিরোধের চেষ্টা করেছে মার্কিন-কানাডার জঙ্গি বিমান

    রুশ গোয়েন্দা বিমানের গতিরোধের চেষ্টা করেছে মার্কিন-কানাডার জঙ্গি বিমান

    মার্চ ১১, ২০২০ ১৪:২৫

    মার্কিন এবং রাজকীয় কানাডীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানগুলো রাশিয়ার দুই গোয়েন্দা বিমানের গতিরোধ করার চেষ্টা করেছে। উত্তর আমেরিকান বিমানমহাকাশ প্রতিরক্ষা কমান্ড বা সংক্ষেপে নোরাড এ কথা জানিয়েছে।

  • টরেন্টোর রক্তাক্ত রাত: গোলাগুলিতে নিহত ৩, আহত ২

    টরেন্টোর রক্তাক্ত রাত: গোলাগুলিতে নিহত ৩, আহত ২

    ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৬:২৪

    কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোতে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। গতরাতে টরেন্টোর উপকণ্ঠে এয়ারবিএনবি কোম্পানির ভাড়া দেয়া একটি অ্যাপার্টমেন্ট গোলাগুলির এ ঘটনা ঘটে।

  • কানাডার ৪০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায় না: জরিপ

    কানাডার ৪০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায় না: জরিপ

    জানুয়ারি ২০, ২০২০ ১৪:৩২

    কানাডায় ৪০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার জোটাতে পারে না। ক্ষুধার কারণে অনেক মানুষ গড় আয়ু পর্যন্ত যাওয়ার আগেই মারা যায়। ক্যানসারের পরই মৃত্যুহার বাড়ার অন্যতম কারণ হলো ক্ষুধা। সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত নিবন্ধের তথ্য উল্লেখ করে আজ (সোমবার) এএফপির খবরে বলা হয়েছে, কানাডার যেসব নাগরিক প্রতিদিনের খাবার জোটাতে পারে না, তাদের মৃত্যুর আশঙ্কা বেশি।

  • বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির গাড়িবহরে হামলায় নিহত ৩৭

    বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির গাড়িবহরে হামলায় নিহত ৩৭

    নভেম্বর ০৭, ২০১৯ ১৫:১০

    বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির একটি সোনার খনির গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩৭ বেসামরিক নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বেশি বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।

  • কানাডায় দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন জাস্টিন ট্রুডো

    কানাডায় দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন জাস্টিন ট্রুডো

    অক্টোবর ২৩, ২০১৯ ১৪:০১

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে তার দল এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। নির্বাচনের আগে একটি কেলেংকারি ও অভিযোগের পরও তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় ফলাফলকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

  • মার্কিন নির্বাচনে স্যান্ডার্সকে সমর্থন দিলেন মুসলিম নারী কংগ্রেস সদস্য

    মার্কিন নির্বাচনে স্যান্ডার্সকে সমর্থন দিলেন মুসলিম নারী কংগ্রেস সদস্য

    অক্টোবর ২৩, ২০১৯ ১৩:৫৬

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রতি সমর্থন দিয়েছেন মুসলিম নারী কংগ্রেস সদস্য রাশিদা তালিব। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে স্যান্ডার্সের পক্ষে তিনি মিশিগানের ডেট্রয়েটে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

  • নিজের ছবিকে বর্ণবাদী স্বীকার করে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

    নিজের ছবিকে বর্ণবাদী স্বীকার করে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৩:০৪

    স্কুল জীবনের একটি ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, দেড় যুগ আগে স্কুলে ‘আরব্য রজনী থিমের’ এক অনুষ্ঠানে আলাদীন সাজতে গিয়েই তিনি ওই মেকআপ নিয়েছিলেন। ছবিটি যে ‘বর্ণবাদী’ তা স্বীকার করে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, এরকমটা করা উচিত হয়নি বলে বুঝতে পেরেছেন তিনি।

  • কানাডায় ইরানের সম্পদ বিক্রি করে দেয়ার তীব্র প্রতিবাদ জানাল তেহরান

    কানাডায় ইরানের সম্পদ বিক্রি করে দেয়ার তীব্র প্রতিবাদ জানাল তেহরান

    সেপ্টেম্বর ১৪, ২০১৯ ০২:৫৩

    কানাডায় ইরানের দু’টি সাংস্কৃতিক ভবন বিক্রি করে এর অর্থ জব্দ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেহরান। সম্প্রতি কানাডা সরকার সেদেশের একটি আদালতের রায় বাস্তবায়নের নামে রাজধানী অটোয়া ও টরেন্টো শহরে অবস্থিত ওই দুই ইরানি ভবন বিক্রি করে দিয়েছে।

  • কানাডায় কন্স্যুলেট বন্ধ করবে ভেনিজুয়েলা

    কানাডায় কন্স্যুলেট বন্ধ করবে ভেনিজুয়েলা

    জুন ১০, ২০১৯ ১৪:৫৬

    কনাডার ভাংকুভার, টরেন্টো ও মন্ট্রিল শহরে অবস্থিত কন্স্যুলেট অফিস সাময়িকভাবে বন্ধ করে দেবে ভেনিজুয়েলা। রাজধানী কারাকাসে কানাডার দূতাবাস বন্ধ করে দেয়ার জবাবে ভেনিজুয়েলার সরকার এ ব্যবস্থা নিতে যাচ্ছে।  

  • হুয়াওয়ে কোম্পানির ব্যাপারে কানাডাকে সতর্ক করল চীন

    হুয়াওয়ে কোম্পানির ব্যাপারে কানাডাকে সতর্ক করল চীন

    জুন ০১, ২০১৯ ১১:২১

    চীনের হুয়াওয়ে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমেরিকাকে সহযোগিতা করার ব্যাপারে কানাডাকে সতর্ক করে দিয়েছে বেইজিং।