-
আফগানিস্তান থেকে রুশ নাগরিক সরিয়ে নিচ্ছে মস্কো
আগস্ট ২৫, ২০২১ ১৬:৩২আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংস গোলযোগ এবং রাজধানীতে ছড়িয়ে পড়া উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দেশটি থেকে রাশিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। এজন্য মস্কো চারটি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে কাবুলে।
-
বিদেশগামী আফগানদের কাছ থেকে চাঁদা তুলছে মার্কিন সেনারা
আগস্ট ২৫, ২০২১ ০২:১৯আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে মার্কিন সেনারা চাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর কিছু আফগান নাগরিকের মধ্যে দেশত্যাগের হিড়িক পড়ে যায়।এই সুযোগে বিমানবন্দরে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা আফগান নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে নিচ্ছে।
-
আফগান নাগরিকদের দেশত্যাগে উৎসাহ দেবেন না: জবিউল্লাহ মুজাহিদ
আগস্ট ২৫, ২০২১ ০১:৪৯আফগান নাগরিকদের দেশত্যাগ করে পশ্চিমা দেশগুলোতে চলে যেতে উৎসাহ না দেয়ার জন্য আমেরিকাকে সতর্ক করে দিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র মঙ্গলবার রাতে তার দ্বিতীয় সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
মোল্লা বারাদারের সঙ্গে কাবুলে গোপনে সাক্ষাৎ করেছেন সিআইএ প্রধান
আগস্ট ২৫, ২০২১ ০১:২০মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস আফগানিস্তানের রাজধানী কাবুলে গোপনে তালেবান নেতা মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
-
কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা অব্যাহত: গুলিতে নিহত ১, আহত ৩
আগস্ট ২৩, ২০২১ ১৪:০১আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলিতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহত ও তিন জন হয়েছেন। আজ (সোমবার) বিমানবন্দরের উত্তর গেটে এ গোলাগুলির ঘটনা ঘটে।
-
কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার দায় আমাদের নয়: তালেবান
আগস্ট ২২, ২০২১ ০১:০৯আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে যখন হাজার হাজার মানুষ দেশত্যাগের জন্য ভিড় করেছে তখন তালেবান বলেছে, এই বিশৃঙ্খলার জন্য তারা দায়ী নন। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এসব মানুষকে বের করে নেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর আরো ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল।
-
‘আমাদের অর্থ ফেরত দিন’: আমেরিকার প্রতি তালেবানের আহ্বান
আগস্ট ২১, ২০২১ ০১:১১আমেরিকায় আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে দেয়া অত্যন্ত অন্যায়। আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে।
-
আমেরিকার সহযোগীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তালেবান
আগস্ট ২১, ২০২১ ০১:০৬আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান তাদের বিরোধীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
-
আফগান জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা ও ন্যাটো বাহিনীকে
আগস্ট ১৯, ২০২১ ১১:৪৪ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ও ন্যাটো বাহিনী শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল। কাজেই তারা নিজেদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আফগান জনগণের ওপর যে সীমাহীন দুঃখ-কষ্ট চাপিয়ে দিয়েছে সেজন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।
-
ইসরাইলের জন্য আমেরিকার আফগান পরিণতি অপেক্ষা করছে
আগস্ট ১৯, ২০২১ ০৬:৪৩ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আমেরিকা আফগানিস্তানে যেরকম ‘অবমাননাকর পরাজয়ের’ সম্মুখীন হয়েছে সেই একইরকম পরিণতি ইহুদিবাদী ইসরাইলের জন্যও অপেক্ষা করছে। যে আমেরিকা নিজের পরাজয় ঠেকাতে পারে না তার পক্ষে ইসরাইলকে নিরাপত্তা দেয়াও সম্ভব নয়।