-
বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল পাকিস্তান
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ২০:৪০ইন্ডিপেন্ডেন্স কাপের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পাশাপাশি ট্রফি জয়ের আনন্দটাও উপভোগ করল সরফরাজ আহমেদের দল। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে বোমা হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম নিষিদ্ধই ছিল।
-
পেরেরা-আমলার ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল বিশ্ব একাদশ
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ২১:৩৮ইন্ডিপেন্ডেন্স কাপের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে থিসারা পেরেরা ও হাশিম আমলার ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সমতায় ফিরল বিশ্ব একাদশ। গতকাল প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল ২০ রানে।
-
ইন্ডিপেন্ডেন্স কাপ: বিশ্ব একাদশকে হারিয়ে পাকিস্তানের শুভ সূচনা
সেপ্টেম্বর ১২, ২০১৭ ২২:১৬দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে শুভ সূচনা করেছে স্বাগতিক পাকিস্তান। সাড়ে আট বছর পর আইসিসির তত্ত্বাবধানে পাকিস্তানে অনুষ্ঠিত ইন্ডিপেন্ডেন্স কাপে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়ে ১-০ তে লিড নিল সরফরাজ আহমেদের দল।
-
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ম্যাচ সেরা সাকিব
আগস্ট ৩০, ২০১৭ ১০:৪৩সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে টেস্ট ক্রিকেটের অভিজাত সদস্য অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ।
-
টি-টোয়েন্টিতে আফ্রিদির প্রথম সেঞ্চুরি, সেমিফাইনালে হ্যাম্পশায়ার
আগস্ট ২৩, ২০১৭ ০৮:৪৮ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, টি-টোয়েন্টি ব্লাস্টে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে আফ্রিদির প্রথম সেঞ্চুরির দিনে তার দল হ্যাম্পশায়ারও পেয়েছে ১০১ রানের বিশাল জয়।
-
দীর্ঘ প্রতীক্ষার অবসান: অবশেষে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল
আগস্ট ১৮, ২০১৭ ২০:২০সব জল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এর আগে ২০০৬ সালে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া দল।
-
‘পাকিস্তানের সঙ্গে না খেলে ভারতীয় ক্রিকেট দল এক নম্বর হতে পারে না’
আগস্ট ১১, ২০১৭ ১৪:২৪অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স বলেছেন, পাকিস্তানের সঙ্গে না খেললে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে সত্যিকারার্থে বিশ্বের এক নম্বর ক্রিকেট দল বলা যাবে না।
-
ক্রিকেটের বিশ্ব একাদশ দল আসছে পাকিস্তানে: নিশ্চিত করেছে আইসিসি
জুন ২৪, ২০১৭ ১৪:১০চলতি বছরের শেষ নাগাদ ক্রিকেট বিশ্ব একাদশ তিনটি টি-২০ ম্যাচ খেলতে পাকিস্তান যাবে। গতকাল (শুক্রবার) লন্ডনে বার্ষিক বৈঠক শেষে এ কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।
-
প্রতি ক্রিকেটারকে ১ কোটি রুপি দেয়া হবে: নওয়াজ শরীফের ঘোষণা
জুন ২১, ২০১৭ ১০:১১পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা করেছেন যে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য জাতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে এক কোটি রুপি পুরস্কার দেয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঐতিহাসিক পারফরমেন্স দেখানোর স্বীকৃতি হিসেবে এ অর্থ পুরস্কার দেয়া হচ্ছে।
-
অনবদ্য ব্যাটিং আর অগ্নিঝরা বোলিং; ইতিহাস গড়ল পাকিস্তান
জুন ১৮, ২০১৭ ২০:২১ওপেনার ফখর জামানের অনবদ্য ব্যাটিং আর পেসার মোহাম্মাদ আমিরের অগ্নিঝরা বোলিং দিয়ে ইতিহাস গড়েছে পাকিস্তান। ইংল্যান্ডে ওভালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ১৮০ রানের বিশাল ব্যবধানে জিতে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল তৈরি করেছে এ ইতিহাস। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এত বড় ব্যবধানে কেউ জিততে পারে নি!