-
১১ দেশের বিপক্ষে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন ইউনিস খান
জানুয়ারি ০৫, ২০১৭ ১৪:১৪ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১১ দেশের মাটিতে টেস্ট সেঞ্চুরির বিরল রেকর্ড গড়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান।
-
নিউজিল্যান্ডের কাছে তৃতীয় ওয়ানডে হেরে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৮:৪৬নিল ব্রুমের সঙ্গে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ১৭৯ রানের জুটির সুবাদে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয় পেল নিউজিল্যান্ড। এর ফলে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে স্বাগতিকদের কাছে হোয়াইওয়াশ হল মাশরাফির দল।
-
নিউজিল্যান্ডের রানের পাহাড়ের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ
ডিসেম্বর ২৬, ২০১৬ ০৯:৫১ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
-
এই পুরস্কার আমাকে সামনে আরও ভালো করতে উৎসাহ জোগাবে: মোস্তাফিজ
ডিসেম্বর ২২, ২০১৬ ১২:৪২২০১৫-১৬ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের হয়েই এই প্রথম কোনো ক্রিকেটার আইসিসির একটি বর্ষসেরা পুরস্কার জিতলেন।
-
বিপিএল চ্যাম্পিয়ন সাকিবের ঢাকা, টুর্নামেন্ট সেরা মাহমুদউল্লাহ
ডিসেম্বর ০৯, ২০১৬ ১৯:৫৫বাংলাদেশ প্রিমিয়াল লিগের (বিপিএল) ফাইনালে রাজশাহী কিংসকে ৫৬ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ঢাকা। ডায়নামাইটস নামের ঢাকা অবশ্য শিরোপাজয়ের স্বাদ পেল এবারই প্রথম। বিপিএলের প্রথম দুই আসরে তারা শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে। ২০১৫ সালে নাম বদলে বিপিএলে অংশ নিলেও দলটি বিদায় নিয়েছিল এলিমিনেটর ম্যাচ থেকে।
-
মুশফিকের বরিশালকে হারিয়ে বিপিএলের শীর্ষে মাহমুদুল্লাহ’র খুলনা
নভেম্বর ২০, ২০১৬ ১৯:৫৪মাহমুদুল্লাহ রিয়াদের লড়াকু ব্যাটিং আর শফিউল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০তম ম্যাচে মুশফিকুর রহিমের বরিশাল বুলসকে ২২ রানে হারিয়েছে খুলনা টাইটান্স। এর ফলে ছয় ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে খুলনা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রইল বরিশাল।
-
মিরাজ-সাকিবের নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অক্টোবর ৩০, ২০১৬ ১৪:২৪মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে দুই দিন বাকি থাকতেই ঢাকা টেস্ট জিতে নিল বাংলাদেশ। ১০৮ রানের ইতিহাসগড়া জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় শেষ হলো। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম টেস্ট জয়। এর আগে ৯ টেস্টের সবগুলো হারে বাংলাদেশ।
-
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান ঢাকায়, ‘উৎসাহব্যাঞ্জক’ বললেন নিজামউদ্দিন
অক্টোবর ২৮, ২০১৬ ০৯:৪৪চলমান ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের দেয়া নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা প্রধান শন ক্যারল।
-
বাংলাদেশের স্বপ্নভঙ্গ: ২২ রানে চট্টগ্রাম টেস্ট জিতল ইংল্যান্ড
অক্টোবর ২৪, ২০১৬ ০৮:১৩উত্তেজনাপূর্ণ চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের কাছে মাত্র ২২ রানে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। টেস্ট জয়ের জন্য পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। কিন্তু বাংলাদেশের শেষ দুই ব্যাটসম্যান তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম আউট হয়ে যান এক ওভারেই। টাইগারদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৬৩ রানে। ফলে ২২ রানের জয় নিয়ে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
-
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
অক্টোবর ১২, ২০১৬ ১৯:৫৪‘অলিখিত ফাইনাল’ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারী ইংল্যান্ড। দেশের মাটিতে টানা ছয়টি সিরিজ জেতার পর অবশেষে হারের মুখ দেখল মাশরাফি বিন মুর্তজার দল।