-
আরও ৭ সেনার প্রাণহানির কথা স্বীকার করল ইসরাইল
ডিসেম্বর ১১, ২০২৩ ১৭:২৯নিজেদের আরও সাত সেনা নিহত হওয়ার কথা আজ স্বীকার করেছে দখলদার ইহুদিবাদী ইসরাইল।
-
শিগগিরই পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী তাড়ানো হবে: ইরান
ডিসেম্বর ১১, ২০২৩ ১৬:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শিগগিরই এই অঞ্চল থেকে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে তাড়ানো হবে।
-
গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ১০০-র বেশি সেনা নিহত
ডিসেম্বর ১১, ২০২৩ ১৫:১০ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে যে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত তাদের ১০১ জন সেনানিহত হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে ইসরাইলের সন্ত্রাসী বাহিনী গাজায় এই স্থল অভিযান শুরু করে। তবে গাজার উপর বর্বর বাহিনী ৭ অক্টোবর থেকে আগ্রাসন অব্যাহত রেখেছে।
-
২ মেরকাভা ট্যাংক ধ্বংস; ফালুজা থেকে পিছু হটল ইসরাইলি বাহিনী
ডিসেম্বর ১১, ২০২৩ ১৩:৪১গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে ইসরাইলের দু'টি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।
-
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আমেরিকার ভেটোর কারণ: ব্লিঙ্কেনের ব্যাখ্যা
ডিসেম্বর ১১, ২০২৩ ১০:৩৭গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বৈশ্বিক দাবি সত্ত্বেও আমেরিকা, ইহুদিবাদী ইসরাইলের কৌশলগত মিত্র হিসাবে ওই প্রস্তাবে ভেটো দিয়েছে। সেইসাথে সব ধরণের গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করে গাজায় রক্তক্ষয়ী যুদ্ধের আগুনে ঘি ঢেলে যাচ্ছে।
-
একদিনে নিহত ২১০; গাজায় ৬৪ দিনে মোট নিহত ১৭,৭০০ ফিলিস্তিনি
ডিসেম্বর ১০, ২০২৩ ০৭:২১অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল (শনিবার) একদিনের ইসরাইলি নির্বিচার বোমাবর্ষণে অন্তত ২০০ মানুষ নিহত ও কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে অবরুদ্ধ এই উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসনের ৬৪তম দিনের পরিসংখ্যান তুলে ধরেন।
-
বিশ্বব্যাপী অবরোধ পালনের আহ্বান জানাল ফিলিস্তিনি সংগঠনগুলো
ডিসেম্বর ১০, ২০২৩ ০৬:৩৭অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বব্যাপী অপরোধ পালনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। দুই মাসেরও বেশি সময় ধরে গাজার বেসামরিক মানুষের ওপর যখন দখলদার ইসরাইলের অবিরাম আগ্রাসন ও গণহত্যা চলছে তখন এ আহ্বান জানানো হলো।
-
‘ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করা হবে’
ডিসেম্বর ১০, ২০২৩ ০৬:২৩ইয়েমেন উপকূল দিয়ে যাতায়াতকারী সকল ইসরাইলি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে অন্যান্য রুটে চলাচল শুরু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহনীর হুমকির পরিপ্রেক্ষিতে ইসরাইলি জাহাজগুলো এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
-
বিশ্ব নেতারা বলছেন এটা আমেরিকার দ্বিচারিতা, অপরাধে সহযোগিতার অভিযোগ
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৫:৩৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদবাদী ইজরাইলি সেনাদের যে বর্বর আগ্রাসন চলছে তা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার পর দেশটির সমালোচনায় মুখর হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
-
মুম্বাইয়ের আজাদ ময়দানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ ও দোয়া
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৩:৫৫মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের আজাদ ময়দানে বঞ্চিত বহুজন আঘাড়ির পক্ষ থেকে ফিলিস্তিনের সমর্থনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসা লোকজন এ সময়ে 'ফ্রি প্যালেস্টাইন', 'আই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' এবং 'ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সভা শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।