-
ইরাকের নুজাবার যোদ্ধারা পূর্ণ প্রস্তুত; ইশারা পেলেই যাবেন গাজার যুদ্ধ ক্ষেত্রে: মহাসচিব
অক্টোবর ১৬, ২০২৩ ১৪:২৬ইরাকের নুজাবা আন্দোলনের মহাসচিব শেখ আকরাম আল কাবি আজ (সোমবার) বলেছেন, ইশারা করলেই গাজায় যুদ্ধের ময়দানে হাজির হবেন তাদের সেনারা। ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদের নেতাদের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেছেন। ইরাক ভিত্তিক এই প্রতিরোধ সংগঠনের নেতা আরও বলেন, তারা ফিলিস্তিনিদের জন্য সব কিছু করতে প্রস্তুত আছেন।
-
গাজা যুদ্ধ বন্ধের জন্য চীনকে হস্তক্ষেপের আহ্বান জানালো ইরান
অক্টোবর ১৬, ২০২৩ ১৩:১২ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইলি বাহিনীর নজিরবিহীন বর্বর আগ্রাসন থামানোর জন্য হস্তক্ষেপ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
কয়েকটি দেশের নীরবতার কড়া নিন্দা করলেন প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ১৬, ২০২৩ ১১:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের কারণে সেখানকার নিরস্ত্র নিরীহ জনগণ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে যা আন্তর্জাতিক সমস্ত আইন-কানুন ও মানবিক নীতির পরিপন্থি।
-
গাজা দখল করা হবে ইসরাইলের জন্য ‘বড় ভুল’: মার্কিন প্রেসিডেন্ট
অক্টোবর ১৬, ২০২৩ ০৮:২৪ফিলিস্তিনের গাজা দখলের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, 'গাজা দখল করাটা হবে ইসরাইলের জন্য একটি বড় ভুল'। গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর পরিণতির বিষয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন।
-
রকেটের শব্দ শুনে পালালেন ইসরাইলের সেডরোট শহরের ডেপুটি মেয়র
অক্টোবর ১৬, ২০২৩ ০৭:৩৩তেল আবিবে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও সাংবাদিকদের ব্রিফিং করার সময় গাজা থেকে ছুটে আসা রকেটের শব্দ শুনে পালালেন ইসরাইলের সেডরোট শহরের ডেপুটি মেয়র ইলাদ কালিমি।
-
স্থল অভিযান চালালে গাজা ইসরাইলি সেনাদের গোরস্থানে পরিণত হবে: ইরান
অক্টোবর ১৬, ২০২৩ ০৬:৪১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইল সরকারের পাশবিকতা চলতে থাকলে ইসলামিক প্রজাতন্ত্র ইরান চুপচাপ বসে থাকবে না। তিনি সাম্প্রতিক দোহা সফরকালে কাতারের আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
গাজায় স্থল অভিযান স্থগিত করেছে ইসরাইল: নিউ ইয়র্ক টাইমস
অক্টোবর ১৬, ২০২৩ ০৬:১৫‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় স্থল অভিযান স্থগিত করেছে বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। গাজায় পাশবিক হামলা বন্ধ না করলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে যখন ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে তখন আবহাওয়ার কারণ দেখিয়ে স্থল অভিযান বন্ধ করল তেল আবিব।
-
ইসরাইলি হামলা বন্ধ না হলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে: ইরান
অক্টোবর ১৬, ২০২৩ ০৫:৪৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল তার পাশবিক হামলা অব্যাহত রাখলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছেন।
-
ইহুদিবাদী আগ্রাসন চললে সংঘর্ষ যে ছড়িয়ে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই: আবদুল্লাহিয়ান
অক্টোবর ১৫, ২০২৩ ১৫:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: গাজা উপত্যকায় ফিলিস্তিনি নাগরিক এবং নিরাশ্রয় জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি কারও নিয়ন্ত্রণে থাকবে না।
-
গাজায় ইসরাইলি আগ্রাসনে প্রতিবাদে আমেরিকা-ইউরোপে বিক্ষোভ
অক্টোবর ১৫, ২০২৩ ১৩:৪৭ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বোমা হামলা ও দখলদারিত্বের বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে আমেরিকা-ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।