ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন চায় কানাডা
https://parstoday.ir/bn/news/world-i160730-ইরানের_সঙ্গে_কূটনৈতিক_সম্পর্ক_পুনঃস্থাপন_চায়_কানাডা
পার্সটুডে- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুক্রবার ভোরে (তেহরান সময়) বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়।
(last modified 2026-06-26T05:00:33+00:00 )
জুন ২৬, ২০২৬ ১৩:২৪ Asia/Dhaka
  • মার্ক কার্নি
    মার্ক কার্নি

পার্সটুডে- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুক্রবার ভোরে (তেহরান সময়) বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়।

তিনি বলেন, কানাডার উচিত ইরান ও ভেনেজুয়েলায় তাদের কূটনৈতিক প্রতিনিধিত্বমূলক কার্যালয় পুনরায় চালু করা।

কার্নি জোর দিয়ে বলেন, "সম্পৃক্ততা মানেই কোনো দেশের নীতিকে সমর্থন করা নয়।" তিনি বলেন, কোনো দেশে দূতাবাস ও কনস্যুলার সেবা থাকা সেই দেশের নীতির প্রতি সমর্থন প্রকাশ করে না।

২০১২ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে কানাডা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

কার্নি আরও বলেন, ইরানের মতো যেসব দেশে কানাডার কোনো কূটনৈতিক উপস্থিতি নেই, সেসব দেশের ক্ষেত্রে কানাডা "দুর্বল অবস্থানে" রয়েছে।

এদিকে, সিবিসি জানিয়েছে যে, তারা এমন তথ্য পেয়েছে—অটোয়া ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার পরিকল্পনা করছে।

তবে কার্নি বলেছেন, "এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।"#

পার্স টুডে/এস এ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।