রকেটের শব্দ শুনে পালালেন ইসরাইলের সেডরোট শহরের ডেপুটি মেয়র
https://parstoday.ir/bn/news/west_asia-i129424-রকেটের_শব্দ_শুনে_পালালেন_ইসরাইলের_সেডরোট_শহরের_ডেপুটি_মেয়র
তেল আবিবে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও সাংবাদিকদের ব্রিফিং করার সময় গাজা থেকে ছুটে আসা রকেটের শব্দ শুনে পালালেন ইসরাইলের সেডরোট শহরের ডেপুটি মেয়র ইলাদ কালিমি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৬, ২০২৩ ০৭:৩৩ Asia/Dhaka

তেল আবিবে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও সাংবাদিকদের ব্রিফিং করার সময় গাজা থেকে ছুটে আসা রকেটের শব্দ শুনে পালালেন ইসরাইলের সেডরোট শহরের ডেপুটি মেয়র ইলাদ কালিমি।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ডেপুটি মেয়র যখন ব্রিফিং করছিলেন তখন গাজা থেকে একটি রকেট হামলা হয়। এ সময় ভীতসন্ত্রস্ত হয়ে সবাই ছুটে পালাতে থাকেন। ব্রিফিংয়ে লিকুট পার্টির এমপি ড্যানি ডাননও উপস্থিত ছিলেন।

এই ঘটনার একটি ভিডিও এক্স (সাবেক টুইটার) পেইজে শেয়ার করেন অলইসরাইল ডটকমের এডিটর-ইন-চিফ জোয়েল সি, রোসেনবার্গ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬