• যে কারণে আমি রেডিও তেহরান শুনি

    যে কারণে আমি রেডিও তেহরান শুনি

    অক্টোবর ১৬, ২০২২ ১১:৪৮

    শুরুতে রেডিও তেহরান বাংলা পরিবারের সকলকে অকৃত্রিম শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।

  • 'রেডিও তেহরান আমার শিক্ষক, পরম বন্ধু'

    'রেডিও তেহরান আমার শিক্ষক, পরম বন্ধু'

    অক্টোবর ১২, ২০২২ ০৯:০৫

    প্রিয় রেডিও তেহেরান, আসসালামু আলাইকুম। আমি ছোট কাল থেকেই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনতাম, এখনও শুনি। আপনাদের সকল অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে খবর শুনতে আমার খুব ভালো লাগে। কেননা ইসলাম ও ইসলামি বিশ্বের খবরাখবর একমাত্র রেডিও তেহরান থেকেই পাওয়া যায়। তাই আমি নিয়মিত আপনাদের খবর শুনে থাকি।

  • ‘রেডিও তেহরান শ্রোতাদের মনের খোরাক জোগায়’

    ‘রেডিও তেহরান শ্রোতাদের মনের খোরাক জোগায়’

    অক্টোবর ০৮, ২০২২ ০৮:৩৬

    জনাব, লেখার শুরুতে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক লাল-সবুজের শুভেচ্ছা ও সালাম নেবেন। রেডিও তেহরানের একজন পুরোনো শ্রোতা। আমার শুরুটা হয়েছিল দেশীয় বেতারকেন্দ্র রেডিও বাংলাদেশ শোনার মধ্য দিয়ে। একদিন রেডিও সেটের নব ঘুরাতে ঘুরাতে খুঁজে পাই রেডিও তেহরান কেন্দ্র। সেই থেকে রেডিও তেহরানের প্রেমে পড়ে যাই কিন্তু সঠিক তারিখটি লিখে রাখিনি।

  • চিঠি লেখা প্রতিযোগিতা সেপ্টেম্বর-২০২২-এ বিজয়ীদের নাম ঘোষণা

    চিঠি লেখা প্রতিযোগিতা সেপ্টেম্বর-২০২২-এ বিজয়ীদের নাম ঘোষণা

    অক্টোবর ০৭, ২০২২ ১২:৫২

    বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতা সেপ্টেম্বর-২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। লেখার গুণগত মান বিচার করে এ মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক' হিসেবে তিনজনকে বিজয়ী করা হয়েছে।

  • 'পাশ্চাত্যের অপপ্রচারের বিরুদ্ধে রেডিও তেহরান শক্তিশালী ভূমিকা পালন করছে'

    'পাশ্চাত্যের অপপ্রচারের বিরুদ্ধে রেডিও তেহরান শক্তিশালী ভূমিকা পালন করছে'

    অক্টোবর ০৫, ২০২২ ০৮:০৫

    মহাশয়, বিশ্বের অধিকাংশ প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ করে আসছে পাশ্চাত্য সাম্রাজ্যবাদ। তাই স্বাভাবিকভাবেই এসব সংবাদ মাধ্যমে ইরানের প্রকৃত সংবাদগুলো ইতিবাচক কভারেজ পায় না। ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান এ সংকটে নিমজ্জিত।

  • 'কুরআনের আলো অনুষ্ঠানটির কারণে ইসলাম নিয়ে আমার স্বতন্ত্র আগ্রহ সৃষ্টি হয়েছে'

    'কুরআনের আলো অনুষ্ঠানটির কারণে ইসলাম নিয়ে আমার স্বতন্ত্র আগ্রহ সৃষ্টি হয়েছে'

    অক্টোবর ০৩, ২০২২ ১৭:৫৪

    প্রিয় মহোদয়, প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদের। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি। প্রতিদিন অর্থসহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত শুনে ইসলাম ধর্মকে আরো বেশি ভালোভাবে বুঝবার সুযোগ পেয়ে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

  • ‘রেডিও তেহরানের প্রিয়জন শ্রোতাদেরকে সৌহার্দ্য-সম্প্রীতির মায়াকাব্যে বেঁধে রেখেছে’

    ‘রেডিও তেহরানের প্রিয়জন শ্রোতাদেরকে সৌহার্দ্য-সম্প্রীতির মায়াকাব্যে বেঁধে রেখেছে’

    অক্টোবর ০২, ২০২২ ১৭:৩৭

    চারিদিকে ভাঙনের খেলা/অশ্রুসজল চোখ নির্বাক নিস্প্রাণ,/আলোক শিখা নিয়ে আছে দাঁড়িয়ে/ মানবতার শেষ ভরসা-সেতো রেডিও তেহরান।

  • 'রেডিও তেহরান শোনা আমার নেশায় পরিণত হয়েছে'

    'রেডিও তেহরান শোনা আমার নেশায় পরিণত হয়েছে'

    সেপ্টেম্বর ২৮, ২০২২ ১৫:৫১

    আসসালামু আলাইকুম, লেখার শুরুতেই জানাই স্নিগ্ধ সকালে দক্ষিণা বাতাসে দোলখাওয়া শিশির মাখা প্রস্ফুটিত সাদা শাপলা ফুলের শুভেচ্ছা। আশা করি সুদূর পারস্য ইরানে আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন।

  • ‘রেডিও তেহরান শুনতে শুনতে কল্পনার ডানায় ভর করে উড়ে যাই সুদূর ইরানে’

    ‘রেডিও তেহরান শুনতে শুনতে কল্পনার ডানায় ভর করে উড়ে যাই সুদূর ইরানে’

    সেপ্টেম্বর ২৭, ২০২২ ০৮:৫৪

    জনাব, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। সিঁদুরের সাজে সন্ধ্যার আকাশ। সূর্য জানায় পৃথিবীকে বিদায় সম্ভাষণ। আর তার পরেই নেমে আসে রাত্রির ঘোর কালো অন্ধকার। রাতের এই অন্ধকারে যখন গোটা নওপাড়া ঘুমের কোলে ঢলে পড়ে, আমি তখন শারীরিক অসুস্থতা নিয়েই রেডিও কিংবা মোবাইল ফোনটি হাতে নিয়ে শুনতে থাকি আমার সেই চার দশকের প্রিয় সাথী রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।

  • ‘রেডিও তেহরান এক পুণ্যময় আলোকিত গণমাধ্যমের গর্বিত প্লাটফর্ম’

    ‘রেডিও তেহরান এক পুণ্যময় আলোকিত গণমাধ্যমের গর্বিত প্লাটফর্ম’

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ০৮:৫৫

    সুপ্রিয় মহোদয়, শরতের স্নিগ্ধ কোমল শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই কুশলে আছেন। ব্যস্ততা শেষে ফিরে এলাম প্রিয় আঙ্গিনায়। রেডিও তেহরান এক পুণ্যময় আলোকিত গণমাধ্যমের গর্বিত প্লাটফর্ম। যতই সময় যাচ্ছে রেডিও তেহরান তার দক্ষতা দিয়ে, সততা দিয়ে এবং সময়োপযোগী গুরুত্বপূর্ণ শাণিত জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ অনুষ্ঠান দিয়ে শ্রোতাদের মনের মনিকোঠায় পরিপূর্ণ মর্যাদায় আসন করে নিচ্ছে- যা অত্যন্ত প্রশংসনীয়।