• 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা- শীর্ষক অনুষ্ঠান পেয়ে বেশ খুশি হয়েছি'

    'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা- শীর্ষক অনুষ্ঠান পেয়ে বেশ খুশি হয়েছি'

    সেপ্টেম্বর ০২, ২০২০ ১১:৫৭

    আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকের (১০ আগস্ট) অনুষ্ঠান ছিল খুবই আকর্ষণীয়। বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, ইমাম মুসা কাজেম (আ.)-এর জন্মবাষিকী, কথাবার্তা,  পাশ্চাত্যে জীবন ব্যবস্থা নিয়ে পুরো পরিবেশনা দারুণ ভাবে উপভোগ করলাম।

  • 'করোনাকালে বদলে গেছে রেডিও তেহরান'

    'করোনাকালে বদলে গেছে রেডিও তেহরান'

    সেপ্টেম্বর ০২, ২০২০ ১১:৪২

    আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। বদলে গেছে রেডিও তেহরান। ২০২০ সালের করোনাকালে রেডিও তেহরান বাংলা বিভাগের অভূতপূর্ব উন্নতি ঘটেছে। সেজন্যে আশরাফুর রহমানসহ বাংলা বিভাগের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ বদলে যাওয়া ও উন্নতির ফলে রেডিও তেহরানের শ্রোতা ও ভিজিটরের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

  • 'রেডিও তেহরান আমার জীবনের একটি অংশ'

    'রেডিও তেহরান আমার জীবনের একটি অংশ'

    সেপ্টেম্বর ০২, ২০২০ ১১:২৮

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা ভালো আছেন। আমিও ভালো। পর সংবাদ, আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের শ্রোতা। রেডিও তেহরান একটি ইসলামী প্রচার মাধ্যম। এই বেতারকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। শুধু তাই নয়, আমি সৌভাগ্যবান এই বেতারের ভক্ত শ্রোতা হিসেবে।

  • 'ইরানের প্রস্তুতি গোয়েন্দা কাহিনীর চেয়েও রোমাঞ্চকর'

    'ইরানের প্রস্তুতি গোয়েন্দা কাহিনীর চেয়েও রোমাঞ্চকর'

    সেপ্টেম্বর ০২, ২০২০ ১০:৫৬

    আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। গতকাল (১৫ আগস্ট, শনিবার) রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের শেষ প্রান্তিকে প্রচারিত হয় ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস। আমি খুব মনোযোগ দিয়েই ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি শুনছিলাম।

  • 'প্রিয়জন দিন দিন বেশ শ্রোতাপ্রিয় হয়ে উঠছে'

    'প্রিয়জন দিন দিন বেশ শ্রোতাপ্রিয় হয়ে উঠছে'

    সেপ্টেম্বর ০২, ২০২০ ১০:৪৩

    আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। নিয়মিতভাবে আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠানগুলি শুনছি এবং মতামত জানিয়ে পত্র প্রেরণ করছি আপনাদের বরাবরে।