• মার্কিন কূটনীতিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে চীন

    মার্কিন কূটনীতিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে চীন

    ডিসেম্বর ০৩, ২০১৯ ১১:৪২

    মার্কিন কূটনীতিক পাসপোর্টধারী ব্যক্তিদের সবাইকে চীনের জিনজিয়াং প্রদেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বেইজিং। রাষ্ট্র পরিচালিত পত্রিকা গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু সিজিন আজ (মঙ্গলবার) এক টুইটার বার্তায় একথা বলেছেন।

  • প্রথম পর্বের বাণিজ্যচুক্তিতে শূল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছে চীন

    প্রথম পর্বের বাণিজ্যচুক্তিতে শূল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছে চীন

    ডিসেম্বর ০২, ২০১৯ ০৯:৪৯

    আমেরিকার সঙ্গে প্রথম পর্যায়ের সম্ভাব্য বাণিজ্যচুক্তির আগে মার্কিন সরকারের পক্ষ থেকে আরোপ করা বাড়তি শূল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে চীন। চীনের ইংরেজি ভাষার দৈনিক ‘গ্লোবাল টাইমস’ গতকাল (রোববার) এ খবর দিয়েছে।

  • পরমাণু সমঝোতা রক্ষার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন: আরাকচি

    পরমাণু সমঝোতা রক্ষার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন: আরাকচি

    ডিসেম্বর ০২, ২০১৯ ০৩:৪৩

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন। এ সমঝোতা কার্যকরভাবে রক্ষা করার উপায় নিয়ে শলাপরামর্শ করতে চীন সফরকারী আরাকচি রোববার বেইজিং-এ একথা জানান।

  • আরাকচির বেইজিং সফর: কথা হবে পরমাণু সমঝোতায় ইরানের অধিকার নিয়ে

    আরাকচির বেইজিং সফর: কথা হবে পরমাণু সমঝোতায় ইরানের অধিকার নিয়ে

    ডিসেম্বর ০১, ২০১৯ ১২:৪৩

    ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার চীনা সমকক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে বেইজিং সফরে গেছেন। এ সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার শুরু থেকেই পরামর্শের জন্য ইরান, চীনও রাশিয়ার মধ্যে বিভিন্ন সময়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আরাকচির এবারের সফরের উদ্দেশ্য সেই ধারাবাহিকতা রক্ষা করা।

  • কূটনৈতিক দিক দিয়ে আমরিকাকে ছাড়িয়ে চীন

    কূটনৈতিক দিক দিয়ে আমরিকাকে ছাড়িয়ে চীন

    নভেম্বর ২৭, ২০১৯ ১২:৪৫

    প্রথমবারের মতো কূটনৈতিক মিশনের দিক দিয়ে আমেরিকাকে ছাড়িয়ে গেছে চীন। বিশ্বে আমেরিকার যতগুলো কূটনৈতিক মিশন আছে তার চেয়ে এখন বেশি আছে চীনের। অস্ট্রেলিয়ার লোউয়ি ইন্সটিটিউট আজ (বুধবার) এ বিষয়ে ‘গ্লোবাল ডিপ্লোমেসি ইনডেক্স’ নামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।

  • হংকং বিষয়ক আইন পাস করায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল চীন

    হংকং বিষয়ক আইন পাস করায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল চীন

    নভেম্বর ২৬, ২০১৯ ১০:৪৬

    হংকং বিষয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস করার প্রতিবাদে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।

  • সিপিইসি নিয়ে মার্কিন উদ্বেগ নাকচ করল পাকিস্তান

    সিপিইসি নিয়ে মার্কিন উদ্বেগ নাকচ করল পাকিস্তান

    নভেম্বর ২৪, ২০১৯ ১৫:২৫

    চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে আমেরিকা যে উদ্বেগ প্রকাশ করে আসছে তা নাকচ করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আজ (রোববার) মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেন, পাকিস্তানের অর্থনীতির ওপর সিপিইসি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমেরিকা যে দাবি করছে ইসলামাবাদ তা সুস্পষ্টভাবে নাকচ করছে।

  • এ লড়াই আন্তর্জাতিক সংঘাতের সূচনা করতে পারে: কিসিঞ্জার

    এ লড়াই আন্তর্জাতিক সংঘাতের সূচনা করতে পারে: কিসিঞ্জার

    নভেম্বর ২৩, ২০১৯ ১১:৫৬

    সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, আমেরিকা এবং চীনের মধ্যে বর্তমানে যে বাণিজ্য যুদ্ধ চলছে তা সমাধান না করতে পারলে আন্তর্জাতিক সামরিক সংঘাতের সৃষ্টি হতে পারে। চীনের রাজধানী বেইজিংয়ে ব্লুমবার্গ আয়োজিত ‘নিউ ইকোনমিক ফোরাম’-এ দেয়া বক্তৃতায় ৯৬ বছর বয়সী কিসিঞ্জার এই তীর্যক মন্তব্য করেন।

  • আগামী বছর পর্যন্ত মার্কিন-চীন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ স্থগিত থাকবে

    আগামী বছর পর্যন্ত মার্কিন-চীন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ স্থগিত থাকবে

    নভেম্বর ২১, ২০১৯ ১৩:১৮

    আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম ধাপ আগামী বছর পর্যন্ত স্থগিত থাকতে পারে। চুক্তি সইয়ের আগে বেইজিং চাইছে চীনা পণ্যের ওপর থেকে আমেরিকাকে আরো বাড়তি শূল্ক প্রত্যাহার করে নিতে হবে। আমেরিকার পক্ষ থেকেও চীনের প্রতি একই রকমের দাবি রয়েছে।

  • হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পশ্চিমা প্রচেষ্টা প্রতিহত করবে চীন

    হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পশ্চিমা প্রচেষ্টা প্রতিহত করবে চীন

    নভেম্বর ১৯, ২০১৯ ১১:৪১

    ‘কিছু পশ্চিমা দেশের’ পক্ষ থেকে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ‘যেকোনো প্রচেষ্টা’ প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং গতকাল (সোমবার) লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি ‘কিছু পশ্চিমা দেশ’ বলতে দৃশ্যত আমেরিকা ও ব্রিটিশ সরকারের হস্তক্ষেপমূলক নীতিকে বোঝানোর চেষ্টা করেছেন।