• কাশ্মীরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সফর

    কাশ্মীরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সফর

    অক্টোবর ২৯, ২০১৯ ১৪:১৩

    জম্মু-কাশ্মীরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হয়েছেন বিরোধী নেতারা। আজ (মঙ্গলবার) কাশ্মীর সফরে গেছেন ইউরোপীয় পার্লামেন্টের ২৭ সদস্যের প্রতিনিধিদল।

  • ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সফরের আগে কাশ্মীরে গ্রেনেড হামলা

    ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সফরের আগে কাশ্মীরে গ্রেনেড হামলা

    অক্টোবর ২৮, ২০১৯ ১৯:৪৫

    আগামীকাল (মঙ্গলবার) ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের জম্মু-কাশ্মীর সফরের কথা রয়েছে। কিন্তু তার আগেই আজ বিকেলে সোপোরের একটি বাসস্ট্যান্ডে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করলে ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।  

  • মোদির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সাক্ষাৎ, কাশ্মীরে যাবেন আগামীকাল

    মোদির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সাক্ষাৎ, কাশ্মীরে যাবেন আগামীকাল

    অক্টোবর ২৮, ২০১৯ ১৩:২১

    নয়াদিল্লিতে ইউরোপীয় পার্লামেন্টের ২৮ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার) ওই বৈঠকে জম্মু-কাশ্মীরের বিষয়ে খোলামেলা আলোচনা হয় এবং  সেখানকার বর্তমান পরিস্থিতি ও সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে কথা হয়। আগামীকাল (মঙ্গলবার) ইউরোপীয় সংসদের ২৮ সদস্যের প্রতিনিধি দল জম্মু-কাশ্মীর সফর করবে বলে আশা করা হচ্ছে।  

  • নরেন্দ্র মোদির মুখে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যন্ত্রণার কথা

    নরেন্দ্র মোদির মুখে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যন্ত্রণার কথা

    অক্টোবর ২৮, ২০১৯ ১০:৫০

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর নিয়ে যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন। গতকাল (রোববার) জম্মু-কাশ্মীরের পুঞ্চের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করেন।

  • কাশ্মীরে বিধি-নিষেধের জেরে ৩ মাসে ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি

    কাশ্মীরে বিধি-নিষেধের জেরে ৩ মাসে ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি

    অক্টোবর ২৭, ২০১৯ ১৭:৪৩

    জম্মু-কাশ্মীর থেকে গত ৫ আগস্ট ৩৭০ ধারা বিলোপের পরে সেখানে প্রশাসনিক নানা বিধি-নিষেধের জেরে এ পর্যন্ত ১০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আশিক আহমদ সংবাদ সংস্থাকে ওই তথ্য জানিয়েছেন।  

  • কাশ্মীর ইস্যুতে আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূতকে চিঠি দিলেন ৬ মার্কিন সংসদ সদস্য

    কাশ্মীর ইস্যুতে আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূতকে চিঠি দিলেন ৬ মার্কিন সংসদ সদস্য

    অক্টোবর ২৬, ২০১৯ ১৭:০৯

    কাশ্মীর ইস্যুতে ৬ মার্কিন সংসদ সদস্য কাশ্মীরে বিদেশী সাংবাদিক এবং মার্কিন কংগ্রেসের সদস্যদের প্রবেশাধিকারসহ বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলাকে চিঠি দিয়েছেন। আজ (শনিবার) গণমাধ্যমে এসংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে।

  • জম্মু-কাশ্মীর থেকে সরানো হল সত্যপাল মালিককে, নতুন রাজ্যপাল গিরীশ চন্দ্র

    জম্মু-কাশ্মীর থেকে সরানো হল সত্যপাল মালিককে, নতুন রাজ্যপাল গিরীশ চন্দ্র

    অক্টোবর ২৫, ২০১৯ ১৯:২২

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করে গোয়ার নয়া রাজ্যপাল করা হয়েছে। তাঁর জায়গায় প্রস্তাবিত জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম উপ-রাজ্যপাল হচ্ছেন সাবেক আইএএস কর্মকর্তা ও বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় সচিব গিরীশচন্দ্র মুর্মু।  

  • জম্মু-কাশ্মীর পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসে শুনানি: স্বাগত জানালো পাকিস্তান

    জম্মু-কাশ্মীর পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসে শুনানি: স্বাগত জানালো পাকিস্তান

    অক্টোবর ২৫, ২০১৯ ০৯:২১

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে যে শুনানি হয়েছে তাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, হুমকি নস্যাৎ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের ভূমিকা পালন করতে হবে।

  • কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কবে: কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন

    কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কবে: কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন

    অক্টোবর ২৪, ২০১৯ ১৭:৫৯

    কাশ্মীর থেকে কবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

  • কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের কঠোর সমালোচনা করল মার্কিন কংগ্রেস

    কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের কঠোর সমালোচনা করল মার্কিন কংগ্রেস

    অক্টোবর ২৩, ২০১৯ ১৭:১৭

    কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এক শুনানিতে ভারতের কড়া সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট উপ-কমিটি। আজ (বুধবার) মার্কিন পররাষ্ট্র দফতরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগীয় কর্মকর্তা অ্যালিস জি ওয়েলসও তাঁর রিপোর্টে কাশ্মীরে ভারতের ভূমিকার সমালোচনা করেছেন। একইসঙ্গে মৌলবাদী সংগঠনগুলোকে একনাগাড়ে মদদ দেয়া নিয়ে পাকিস্তানেরও সমালোচনা করেছেন ওয়েলস।