-
রাশিয়ার সহায়তা প্রস্তাবের প্রতি জাতিসংঘ মহাসচিবের সমর্থন
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৬:০১ইউরোপের বন্দরগুলোতে রাশিয়ার যে ৩০০ টন সার আটকা পড়ে রয়েছে সেগুলো অবমুক্ত করার ব্যাপারে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসব সার উন্নয়নশীল দেশগুলোকে অনুদান হিসেবে দিয়েছে রাশিয়া।
-
আরো ১৫০ কোটি ডলারের অর্থসাহায্য পেয়েছি: ইউক্রেন
সেপ্টেম্বর ১৮, ২০২২ ০৩:২০আমেরিকার কাছ থেকে আরো ১৫০ কোটি ডলারের ‘আন্তর্জাতিক অর্থসাহায্য’ গ্রহণের কথা ঘোষণা করেছে ইউক্রেন। এই ‘অনুদান’ প্রদানের জন্য ওয়াশিংটনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল।
-
ইসরাইলকে এনপিটি স্বাক্ষরে বাধ্য করার আহ্বান জানাল সিরিয়া
সেপ্টেম্বর ১৮, ২০২২ ০২:৪৭ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষরে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। একই সঙ্গে পরমাণু অস্ত্রের ব্যাপারে ওয়াশিংটনের দ্বৈত নীতি ও দখলদার ইসরাইলের পক্ষ অবলম্বনের জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক।
-
নিউ ইয়র্কে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হবে না: প্রেসিডেন্ট রায়িসি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ০১:২১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসন্ন নিউ ইয়র্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই। তিনি মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। রায়িসি বলেন, “আমার মনে হয় না এমন কোনো বৈঠক হতে যাচ্ছে।”
-
‘সন্ত্রাসের প্রতি পশ্চিমা সমর্থনের কারণে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে’
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০৯:৪৪জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাসাম সাব্বাগ বলেছেন, পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ এবং সন্ত্রাসীদের প্রতি সমর্থনের কারণে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে।
-
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ: জাতিসংঘ মহাসচিব
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০৮:৩৯জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি তাতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গতকাল (বুধবার) টেলিফোনে আলাপের পর এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব তার এই হতাশার কথা প্রকাশ করেন।
-
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১০:০০জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে যখন দুই পক্ষ পরস্পরকে অভিযুক্ত করছে তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেন এবং সৌদি আরব দুই পক্ষকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য আহবান জানিয়েছে। জাতিসংঘ মনে করে এই যুদ্ধবিরতি এক পর্যায়ে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে সহায়তা করবে।
-
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘নমনীয়’ হোন: জাতিসংঘ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ০২:২৯ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় সব পক্ষকে ‘নমনীয়তা’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত এই সমঝোতার প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন।
-
ইরানি দূতাবাসে আলবেনিয় পুলিশের তল্লাশি, তেহরানের নিন্দা
সেপ্টেম্বর ১০, ২০২২ ০৯:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর আলবেনিয়া ইরানের দূতাবাসে জোরপূর্বক পুলিশ দিয়ে তল্লাশি চালিয়েছে। আলবেনিয় সরকারের এই ভূমিকার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন।
-
বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্যের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব
সেপ্টেম্বর ১০, ২০২২ ০৭:৫০জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। মৌসুমী বৃষ্টি থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় যখন পাকিস্তান দুর্বিষহ সংকটের মুখে পড়েছে তখন দেশটির কোটি কোটি মানুষের জন্য সাহায্য সংগ্রহের লক্ষ্য নিয়ে তিনি পাকিস্তান সফর করছেন।