-
এবার র্যাবকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিষিদ্ধ করার দাবি
জানুয়ারি ২০, ২০২২ ১৪:১২বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে অভিহিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র্যাব)। শান্তিরক্ষী মিশনে নিষিদ্ধ করতে জাতিসংঘকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক পর্যায়ের ১২টি মানবাধিকার সংগঠন।
-
সিরিয়া সংকট অবসানে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত থাকবে: ইরান
জানুয়ারি ১৬, ২০২২ ১৫:২৫ইসলামি ইরান সবসময়ই সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা, সিরিয়ানদের মধ্যে সংলাপ, এবং ওই দেশটিতে টেকসই শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে এসেছে এবং আগামীতেও এ সমর্থন অব্যাহত থাকবে।
-
সিরিয়ায় শান্তি স্থাপনের প্রচেষ্টায় জাতিসংঘকে সহযোগিতা করবে ইরান
জানুয়ারি ১৬, ২০২২ ০৪:৪২সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য জাতিসংঘ যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে ইরান সর্বাত্মক সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি। তিনি ইরান সফররত জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেইর পেডেরসেনের সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
-
উত্তর কোরিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করুন
জানুয়ারি ১৩, ২০২২ ০৯:০১এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে দুই দফা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। চাপ সৃষ্টির অংশ হিসেবে পিয়ংইয়ংয়ের ওপর আরো অবরোধ দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
-
জাতিসংঘে ইরানের ভোটাধিকার স্থগিত; যা বলছে তেহরান
জানুয়ারি ১৩, ২০২২ ০৪:১২জাতিসংঘে ইরানের নির্ধারিত অর্থ বকেয়া পড়ার কারণ ব্যাখ্যা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, “দুঃখজনকভাবে আমেরিকার অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে পরপর দুই বছর জাতিসংঘের ইরানের প্রদেয় অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি।” জাতিসংঘে ইরানসহ আট দেশের ভোটাধিকার স্থগিত হয়ে গেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরানের এই মুখপাত্র এ বক্তব্য দিলেন।
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া
জানুয়ারি ১২, ২০২২ ০৭:৩৩গতকাল (মঙ্গলবার) উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে নিশ্চিত করেছে পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি প্রত্যেক সরাসরি পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
-
সোলাইমানির হত্যাকারীদের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণের আবেদন
জানুয়ারি ০২, ২০২২ ০৩:৫৮ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকারীদের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণ করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে আবেদন জানিয়েছে ইরান। ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দফতর থেকে শনিবার জাতিসংঘের কাছে এক চিঠি পাঠিয়ে ওই আবেদন জানানো হয়।
-
‘ন্যায়বিচারের প্রতি উপহাস এবং ঘাতকদের দায়মুক্তির নামান্তর’
জানুয়ারি ০১, ২০২২ ০৭:৩৪আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারীদেরকে আদালত খালাস দিয়েছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
গোলান মালভূমিতে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক: তীব্র নিন্দা জানাল ইরান
ডিসেম্বর ৩০, ২০২১ ০৩:৫১অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তেলআবিবের ওই আগ্রাসী পদক্ষেপকে ‘চরম উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন।
-
ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্রিটিশরাজের গাত্রদাহের কারণ বোধগম্য: ইরান
ডিসেম্বর ২৬, ২০২১ ০৪:৩৩ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার জবাবে ইরানের পার্লামেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মাদ হোসেইনি বলেছেন, ইরানের শক্তিমত্তায় ব্রিটিশ শাসকের গায়ে যে কারণে জ্বালা ধরেছে তা সহজে বোধগম্য।