-
ওকিনাওয়ায় মহিলা খুন: টোকিওতে মার্কিন রাষ্ট্রদূত তলব
মে ২০, ২০১৬ ০৮:৫০জাপানের ওকিনাওয়া দ্বীপে বর্বরভাবে এক নারী খুন হওয়ার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে টোকিও সরকার। হত্যাকাণ্ডের পেছনে সাবেক এক মার্কিন মেরিন সেনা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
-
চাবাহার বন্দর উন্নয়নে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় জাপান: প্রতিবেদন
মে ০৮, ২০১৬ ০৮:৫৭ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বন্দর চাবাহারের উন্নয়নে অংশ নিতে চায় জাপান। নিক্কি এশিয়ান রিডিউতে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাবাহারকে আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজে ভারতের সঙ্গে যুক্ত হতে আশাবাদ ব্যক্ত করেছে জাপান।
-
নৌমহড়ায় আমেরিকা-জাপান-ভারত: উদ্বেগ চীনের
মে ০৬, ২০১৬ ০৮:৪৩আমেরিকা এবং জাপানের সঙ্গে নৌমহড়ায় অংশ গ্রহণ করবে ভারত এবং আগামী মাসে জাপানের ওকিনওয়া দ্বীপের পূর্বে এ মহড়া অনুষ্ঠিত হবে।
-
জাপানে দু’দফা ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ১৫০০
এপ্রিল ১৬, ২০১৬ ১৫:১২দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছে। সর্বশেষ হিসেবে বলা হয়েছে এতে ১৫০০ আহত হয়েছে। আজ(শনিবার) জাপানের স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের এ সংখ্যা ঘোষণা করেছে।
-
জাপানে দফায় দফায় ভূমিকম্পে নিহত ৯, শত শত আহত
এপ্রিল ১৫, ২০১৬ ০৭:০৫জাপানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাতে দফায় দফায় ভূমিকম্পে অন্তত নয় জন নিহত ও আট শতাধিক আহত হয়েছেন। জাপানের স্থানীয় সময় রাত ৯টা ২৬ মিনিটে প্রথম দফায় কুমামতো প্রদেশের মাশিকিতে ৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর তামানা, নিশিকারা ও ওকি প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
-
‘ওবামার অনুরোধ সত্ত্বেও রাশিয়া যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী’
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ২২:১১২৪ ফেব্রুয়াারি (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধ উপেক্ষা করেই রাশিয়া সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপান সরকারের মহাসচিব ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, রাশিয়ায় অ্যাবের বেসরকারি সফরের প্রস্তুত এগিয়ে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে পরিকল্পনা মতো এ সফর অনুষ্ঠিত হবে।
-
‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া’
ফেব্রুয়ারি ০৪, ২০১৬ ০৯:৫৩৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছে দক্ষিণ কোরিয়া ও জাপান। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের একটি উৎক্ষেপণ কেন্দ্রের তৎপরতা পর্যবেক্ষণ করে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন আশঙ্কা প্রকাশ করেছে।