-
মার্কিন ড্রোন ভূপাতিত করার প্রশংসা করল ইরানের সংসদ
জুন ২৩, ২০১৯ ১২:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ মার্কিন গোয়েন্দা ড্রোন 'গ্লোবাল হক' ভূপাতিত করার পদক্ষেপের প্রশংসা করেছে। আজ (রোববার) ইরানি সাংসদরা এক বিবৃতিতে বলেছেন, ইরান ওই গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার ফলে মার্কিন মনস্তাত্ত্বিক যুদ্ধের হিসাব-নিকাশ উলটপালট হয়ে গেছে এবং আগ্রাসীদের আর কোনো ড্রোন ইরানের আকাশে ঢোকার সাহস পাবে না।
-
ইরানকে নিয়ে চরম সংকটে: কী করবে কিছুই বুঝতে পারছে না আমেরিকা
জুন ২৩, ২০১৯ ১২:১০ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে আমেরিকার অত্যাধুনিক ড্রোন ভূপাতিত হওয়ায় তেহরানের ব্যাপারে চরম হতাশা ও দ্বিধাদ্বন্দ্বে পড়েছে ওয়াশিংটন। তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না।
-
আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন
জুন ২২, ২০১৯ ১৩:১৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের পশ্চিম উপকূলীয় শহর হুদাইদার ওপর দিয়ে ওড়ার সময় গতকাল (শুক্রবার) ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
-
ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষুধা নেই আমেরিকার: পেলোসি
জুন ২২, ২০১৯ ১১:৫৮মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ক্ষুধা নেই আমেরিকার। হরমুজ প্রণালীর ইরানি আকাশসীমা থেকে আমেরিকার একটি ‘আরকিউ-ফোর এ গ্লোবাল হক’ ড্রোন ভূপাতিত করার পর তিনি একথা বললেন।
-
মার্কিন হামলায় ইরানের ১৫০ জন নিহত হতো: ট্রাম্প
জুন ২২, ২০১৯ ০৯:৫৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের তিনটি স্থানে হামলার নির্দেশ দেয়া হয়েছিল এবং হামলা চালালে এসব স্থানে ১৫০ জন ইরানি নাগরিক নিহত হতো কিন্তু হামলার চালানোর ১০ মিনিট আগে তিনি সে নির্দেশ বাতিল করেন।
-
ড্রোন ধ্বংসের চপেটাঘাতে ইরানকে আরও সমীহ করছে হতচকিত আমেরিকা
জুন ২১, ২০১৯ ১৩:৪৭ইরানের আকাশে গোয়েন্দা তৎপরতা চালাতে-আসা হানাদার মার্কিন ড্রোন ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিয়েও তড়িঘড়ি সে নির্দেশ বাতিল করেছেন।
-
ভূপাতিত আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল ইরান
জুন ২১, ২০১৯ ১৩:১৫ইরান আজ (শুক্রবার) প্রথমবারের মতো মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। গতকাল ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একে ভূপাতিত করেছে।
-
ইয়েমেনি ড্রোন হামলায় বন্ধ হয়েছে জিজানের বিমানবন্দর
জুন ২১, ২০১৯ ১২:৩২ইয়েমেনি বাহিনীর পাল্টা ড্রোন হামলার মুখে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিজান প্রদেশের বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে।
-
'আরকিউ-৪এ ভূপাতিত হওয়ায় আমেরিকার বড় মাপের ক্ষতি হয়েছে'
জুন ২১, ২০১৯ ১১:৫৬মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪এ গ্লোবাল হক ভূপাতিত করার মধ্য দিয়ে আমেরিকার বড় মাপের ক্ষতি হয়ে গেছে। গতকাল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন চালকহীন বিমান ভূপাতিত করাকে কেন্দ্র করে এ মন্তব্য করেছেন সামরিক বিশেষজ্ঞরা ।
-
মার্কিন চাপের মুখে আঞ্চলিক নীতি পরিবর্তন করবে না ইরান: জারিফ
জুন ২১, ২০১৯ ০৬:৪৬মার্কিন চাপ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মুখে ইরান তার আঞ্চলিক নীতি পরিবর্তন করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আরো বলেছেন, ইরান কারো সঙ্গে যুদ্ধের প্রত্যাশী নয় তবে আক্রান্ত হলে নিজের জল, স্থল ও আকাশসীমা রক্ষা করবে তেহরান।