-
আবারো ভারতীয় কূটনীতিক তলব করছে পাকিস্তান
আগস্ট ১৯, ২০১৯ ১৫:১৪পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করছে ইসলামাবাদ। বিনা উসকানিতে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তাকে তলব করে পাক সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়।
-
মার্কিন কূটনীতিক তলব করল রাশিয়া
আগস্ট ০৯, ২০১৯ ১৪:৫৩রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে একজন শীর্ষ পার্যায়ের মার্কিন কূটনীতিককে তলব করেছে মস্কো। গত সপ্তাহে রাজধানী মস্কোয় সরকার-বিরোধী একটি অনুমতিহীন সমাবেশের প্রতি মার্কিন দূতাবাস সমর্থন দেয়ার পর রুশ সরকার এ পদক্ষেপ নিল।
-
আইআরজিসি'র ওপর সন্ত্রাসী হামলা: পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করল ইরান
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৩:১৬ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বালুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি রাষ্ট্রদূত রাফয়াত মাসুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালকের দপ্তর থেকে তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করা হলে আজ (রোববার) তিনি সেখানে যান।
-
কাশ্মীরে হামলা: পাকিস্তানি হাইকমিশনারকে তলব করল ভারত
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৫:৩৩পাকিস্তানি হাইকমিশনার সোহেল মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কাশ্মীরে সন্ত্রাসী হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত। কাশ্মীরে গতকালের সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।
-
প্রেস টিভির সাংবাদিক আটক: সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরান
জানুয়ারি ২৩, ২০১৯ ০২:১৯আমেরিকায় ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি’র সাংবাদিক ও উপস্থাপক মারজিয়া হাশেমিকে অবৈধভাবে আটকের প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত মার্কোস লাইটনারকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
জার্মানিতে ইরানি কূটনীতিক তলবের কথা নাকচ করল তেহরান
জানুয়ারি ২১, ২০১৯ ১৮:৪৩জার্মানিতে কর্মরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলবের খবর নাকচ করেছে তেহরান। সম্প্রতি আফগান বংশোদ্ভূত জার্মানির দ্বৈত নাগরিককে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছে। এরপর ইরানি চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলবের খবর বরে হয়েছে।
-
ইরানি দূতাবাসে হামলা; প্রতিবাদে ডাচ রাষ্ট্রদূতকে তলব
জানুয়ারি ১৫, ২০১৯ ১৮:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে সাম্প্রতিক হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত হল্যান্ডের রাষ্ট্রদূত জ্যাকুয়েস ওয়ার্নারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (সোমবার) সন্ধ্যায় ডাচ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
-
উত্তর ইরাকে বিমান হামলা: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল বাগদাদ
ডিসেম্বর ১৫, ২০১৮ ০৪:৩০ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর তুরস্কের সর্বশেষ বিমান হামলার প্রতিবাদ জানাতে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ইরাকের আকাশসীমা বারবার লঙ্ঘনের জন্য তুরস্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
-
মার্কিন শীর্ষ পর্যায়ের কূটনীতিককে তলব করল পাকিস্তান
ডিসেম্বর ১২, ২০১৮ ১৭:৪২পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিককে তলব করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পাকিস্তান, ইরান, চীন ও রাশিয়াসহ ১২টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে তালিকা প্রকাশ করার পর ইসলামাবাদ আজ (বুধবার) মার্কিন কূটনীতিক তলব করল। এসময় পাক পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পদক্ষেপের কড়া প্রতিবাদ করে।
-
ইরানি কূটনীতিক হস্তান্তরের অভিযোগে তেহরানে জার্মান রাষ্ট্রদূতকে তলব
অক্টোবর ১১, ২০১৮ ০২:৪৯জার্মানি থেকে একজন ইরানি কূটনীতিককে বেলজিয়ামের কাছে হস্তান্তর করার প্রতিবাদে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গত জুলাই মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরান বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীর সম্মেলনে কথিত বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগে ওই কূটনীতিককে আটক করেছিল জার্মানি।