-
বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে তৃণমূল, ইঞ্চিতে ইঞ্চিতে ‘বদলা’ নেওয়া হবে : অভিষেক বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ২৪, ২০২১ ১৪:২০সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিরোধীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল পুনরায় ক্ষমতায় আসবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে ‘বদলা’ নেওয়া হবে। তৈরি থাকো, কড়ায়গণ্ডায় জবাব দেবো। কত ক্ষমতা দেখবো? তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের কুলতলিতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।
-
করোনা ভ্যাকসিন ইস্যুতে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার: পার্থ চট্টোপাধ্যায়
জানুয়ারি ১৭, ২০২১ ১৬:৫২ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে নির্বাচন: বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে মতবিরোধ
জানুয়ারি ১৭, ২০২১ ১৬:২৭ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় উভয়পক্ষের মধ্যে বৈঠকে মোট ২৯৪ আসনের মধ্যে কংগ্রেস ১৩০ আসনের দাবি জানালে আপত্তি জানান বামফ্রন্ট নেতারা।
-
পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরানোর দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিল তৃণমূল
ডিসেম্বর ৩০, ২০২০ ১৬:১৫ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের মধ্যে সংঘাতের জেরে রাজ্যপালকে সরানোর দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়েছেন তৃণমূল নেতারা। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ওই তথ্য জানিয়েছেন।
-
বিজেপি মৃতদেহ খুঁজে রাজনীতির চেষ্টা করছে:আশিস বন্দ্যোপাধ্যায়
অক্টোবর ৩১, ২০২০ ১৬:২২ভারতের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি শকুনের দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। তারা ভাগাড়ের মৃতদেহ খুঁজে রাজনীতি করার চেষ্টা করছে।’
-
রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে- বাবুল সুপ্রিয়: পাল্টা কটাক্ষ সৌগত রায়ের
অক্টোবর ১১, ২০২০ ১৭:৪০ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেছেন, যেরকম পরিস্থিতিতে কোনও রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরিস্থিতিই বর্তমান রয়েছে। আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
-
তৃণমূল এমপিদের হাথরসে যেতে উত্তর প্রদেশ পুলিশের বাধা, ধস্তাধস্তি
অক্টোবর ০২, ২০২০ ১৪:২৪ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপিদের উত্তর প্রদেশের হাথরসে যেতে বাধা দিয়েছে পুলিশ। উত্তর প্রদেশের হাথরসে সম্প্রতি ধর্ষণ ও নির্যাতনের ফলে এক দলিত তরুণীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাতে যাচ্ছিলেন তৃণমূল এমপি’রা। কিন্তু উত্তর প্রদেশ পুলিশের প্রবল বাধার মুখে পড়তে হয় ওই প্রতিনিধিদলকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক পর্যায়ে মাটিতে পড়ে যান তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন এমপি।
-
কৃষি বিল নিয়ে অনড় বিরোধীরা, একনাগাড়ে রাজ্যসভার অধিবেশন বয়কটের ঘোষণা
সেপ্টেম্বর ২২, ২০২০ ১৩:১৩ভারতে কৃষি বিল নিয়ে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সংঘাত নয়া মোড় নিয়েছে। রাজ্যসভা থেকে যে ৮ এমপিকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের সাসপেনশন প্রত্যাহারসহ তিনদফা দাবি না মানা হলে তারা সংসদের চলতি অধিবেশনের বাকি দিনগুলো একনাগাড়ে বয়কটের ঘোষণা করেছেন।
-
কৃষি বিল নিয়ে গোলযোগের জেরে ভারতে রাজ্যসভার ৮ এমপি সাসপেন্ড
সেপ্টেম্বর ২১, ২০২০ ০৯:৩৯ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কৃষি বিল পাস করানোকে কেন্দ্র করে বিরোধিতা ও গোলযোগের জেরে ৮ এমপিকে চলতি সংসদ অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়েছে। আজ (সোমবার) রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু ওই সিদ্ধান্ত ঘোষণা করেন।
-
'পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে, নির্বাচনে রাজ্য সরকারকে উৎখাত করতে হবে'
সেপ্টেম্বর ১০, ২০২০ ১৫:৫৩বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা) বলেছেন, পশ্চিমবঙ্গে তোষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি চলছে। আগামী বিধানসভা নির্বাচনে এই সরকারকে উৎখাত করতে হবে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে টার্গেট করে তিনি আজ (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল সভায় ওই মন্তব্য করেন।