-
তুর্কি অভ্যুত্থান: ১০৪ জনের যাবজ্জীবন; রয়েছেন সাবেক বিমান বাহিনীর প্রধান
মে ২২, ২০১৮ ১৫:৫৫তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে দেশটির একটি আদালত ১০৪ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে কিছু সেনা সদস্য ওই অভ্যুত্থানের প্রচেষ্টা চালান।
-
ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে মার্কিন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়: এর্দোগান
মে ২২, ২০১৮ ১২:৫৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে গেছে এবং আমেরিকার এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আমেরিকার এ পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে সংকট আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। গতরাতে আঙ্কারায় বিদেশি রাষ্ট্রদূতদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
-
ইসরাইলি দখলদারিত্বের অবসান না হলে শান্তি নেই: তুরস্ক
মে ২১, ২০১৮ ০৭:০৬ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের জবর দখলের অবসান না হলে সেখানে শান্তি আসবে না। একথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন।
-
ওআইসির চূড়ান্ত বিবৃতি: ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েন করুন
মে ১৯, ২০১৮ ১২:১৬ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক দমনপীড়ন এবং হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে তাদের জন্য একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন মুসলিম নেতারা।
-
ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন ইরানি প্রেসিডেন্ট
মে ১৮, ২০১৮ ১১:৩৩ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন। ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুল শহরে মুসলিম সংগঠনটির শীর্ষ নেতারা এ সম্মেলনে যোগ দেবেন।
-
‘গুলেনকে ফেরত দিন নইলে মার্কিন ঘাঁটি বন্ধ করে দেব’
মে ১৭, ২০১৮ ১৬:৪৪তুরস্কের আসন্ন নির্বাচনে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপি’র প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন।
-
ফিলিস্তিন ইস্যুতে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের ফোনালাপ
মে ১৭, ২০১৮ ১৪:১২ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দখলদার ইসরাইলের হাতে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের ঘটনাকে অনেক বড় বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোন সংলাপে এ কথা বলেছেন।
-
জাতিসংঘ ভেঙে পড়েছে: তুর্কি প্রেসিডেন্ট
মে ১৭, ২০১৮ ০৮:৪৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ ও সহিংসতার বিষয়ে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর মধ্যদিয়ে জাতিসংঘ ভেঙে পড়েছে। গতকাল (বুধবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে তিনি এ কথা বলেন।
-
ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: মুসলিম বিশ্বকে তুরস্ক
মে ১৫, ২০১৮ ১৮:২৭ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে ইহুদিবাদী সেনাদের হাতে ৬০ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর তুর্কি প্রধানমন্ত্রী এ আহ্বান জানালেন।
-
ভেড়ার কলিজা রান্নায় বিশ্ব রেকর্ডের পথে তুরস্ক
মে ১৩, ২০১৮ ০৩:০৮তুরস্কের এড্রিন শহরে দুই টন বা ৫৪ মণ ভেড়ার কলিজা রান্না করে বিশ্ব রেকর্ড গড়ার পথে রয়েছে তুরস্ক।