-
আসাদকে সমর্থন দেয়া বন্ধ করুন: মস্কোকে আঙ্কারা
এপ্রিল ১০, ২০১৭ ০২:১০সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর এ আহ্বান জানাল আঙ্কারা। তুরস্কসহ সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অন্য সব সমর্থক দেশ মার্কিন ওই হামলাকে স্বাগত জানিয়েছে।
-
প্রয়োজনে আবার সিরিয়ায় সামরিক অভিযান চালাবে তুরস্ক: প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ০১, ২০১৭ ১৩:০৪সিরিয়ায় নিজের সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করার পরও আবার দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে তুরস্ক। আঙ্কারা দাবি করেছে, সামরিক অভিযান শেষ করার অর্থ তুরস্কের বিরুদ্ধে সব হুমকি শেষ হয়ে যাওয়া নয়।
-
সিরিয়ায় তুরস্কের 'সামরিক অভিযান' শেষ: প্রধানমন্ত্রী
মার্চ ৩০, ২০১৭ ০২:১৮তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সিরিয়ায় তার দেশের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন এবং সিরিয়ায় ‘ইউফ্রেটিস শিল্ড’ অভিযানকে ‘সফল’ বলে বর্ণনা করেন।
-
‘জার্মানিতে বসবাসরত তুর্কি নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করতে দেবে না বার্লিন’
মার্চ ২৯, ২০১৭ ০২:৫০জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজিয়ার বলেছেন, তুরস্ককে তার দেশে বসবাসরত তুর্কি নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার অনুমতি দেয়া হবে না। আঙ্কারা জার্মানিতে বসবাসরত তুরস্কের সরকার বিরোধী নাগরিকদের একটি তালিকা বার্লিনের হাতে হস্তান্তর করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন মেইজিয়ার।
-
সুইজারল্যান্ডে এরদোগান-বিরোধী বিক্ষোভ; রাষ্ট্রদূত তলব
মার্চ ২৬, ২০১৭ ০৪:৩০সুইজারল্যান্ডের রাজধানী বার্নে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এর জের ধরে আঙ্কারায় নিযুক্ত সুইস উপ-রাষ্ট্রদূত ডিবিয়ার বুর্খালটারকে তলব করেছে তুর্কি সরকার।
-
আস্তানা বৈঠক আবার শুরুর আহ্বান জানাল জাতিসংঘ
মার্চ ২৫, ২০১৭ ১২:৫০সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর জন্য ইরান রাশিয়া এবং তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজাখস্তানের আস্তানায় এ আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানায় জাতিসংঘ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সিরিয় রাজধানীর কেন্দ্রস্থল দখলের ক্রমবর্ধমান চেষ্টা বিরোধী গোষ্ঠীগুলো করছে তখন এ আহ্বান জানানো হলো।
-
দামেস্কের কাছে লড়াইয়ের জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী: সিরিয়া
মার্চ ২৪, ২০১৭ ০৭:০৮সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সিরিয় বাহিনীর প্রচণ্ড যুদ্ধের জন্য দায়ী সৌদি আরব, তুরস্ক এবং কাতার।
-
ইউরোপকে ফ্যাসিস্ট এবং নিষ্ঠুর বললেন প্রেসিডেন্ট এরদোগান
মার্চ ২১, ২০১৭ ১৫:২২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউরোপকে কঠোর ভাষায় সমালোচনা করা অব্যাহত রেখেছেন। আজ (মঙ্গলবার) ইউরোপকে ফ্যাসিস্ট এবং নিষ্ঠুর বলে অভিহিত করে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর আচরণের সঙ্গে দ্বিতীয় মহাযুদ্ধের আগের নীতিমালার মিল রয়েছে।
-
ইউরোপীয় ইউনিয়ন থেকে তুরস্ক অনেক দূরে চলে গেছে: জার্মানি
মার্চ ১৯, ২০১৭ ০৩:৩৯জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে ঢোকার সম্ভাবনা বর্তমান সময়ের মতো আর কখনো এতটা কমে যায়নি। ওই ইউনিয়নের কয়েকটি দেশের সঙ্গে আঙ্কারার সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয়ার পর এ মন্তব্য করলেন তিনি।
-
‘ইউরোপের সঙ্গে শরণার্থী চুক্তি পর্যালোচনা করবে তুরস্ক’
মার্চ ১৫, ২০১৭ ১৪:৫৮ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক তুর্কি মন্ত্রী ওমর সেলিক বলেছেন, শরণার্থী নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সই হওয়া চুক্তি নতুন করে পর্যালোচনা করবে তার দেশ। ওই চুক্তি অনুসারে, সিরিয়া, ইরাকসহ বিভিন্ন দেশ থেকে যাওয়া শরণার্থীদের তুরস্কে আটকে দেয়ার কথা ছিল। বিনিময়ে তুরস্কের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেয়ার কথা ছিল।