-
চরম উত্তপ্ত অবস্থায় তুর্কি-ইউরোপ সম্পর্ক; আবার হুমকি
মার্চ ১৪, ২০১৭ ২০:২৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, নেদারল্যান্ডের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর বিমান নেদারল্যান্ডে নামতে না দেয়ার পর ন্যাটো জোটের সদস্য দেশ দুটির মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তারই ধারাবাহিকতায় এরদোগান এ কথা বললেন।
-
প্রতিবাদ জানাতে ৩য় দফা ডাচ কূটনীতিবিদকে তলব করল তুরস্ক
মার্চ ১৩, ২০১৭ ১৬:১৩তুরস্ক আজ (সোমবার) নেদারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে। গতকাল দেশটিতে তুর্কি কূটনীতিবিদদের প্রতি আচরণের পাশাপাশি তুর্কি বিক্ষোভকারীদের প্রতি অতিরিক্ত বল প্রয়োগের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয়েছে।
-
এবার তুর্কি প্রধানমন্ত্রীর সফর বাতিল করল ডেনমার্ক
মার্চ ১৩, ২০১৭ ০৩:০২নেদারল্যান্ডের সঙ্গে তুরস্কের সম্পর্কে তীব্র উত্তেজনার জের ধরে এবার ডেনমার্ক সরকার তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের কোপেনহেগেন সফর বাতিল করেছে। ড্যানিশ প্রধানমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন বলেছেন, তিনি তার তুর্কি সমকক্ষ ইলদিরিমের সঙ্গে পরিকল্পিত বৈঠক স্থগিত করে দিয়েছেন।
-
তুরস্ক-নেদারল্যান্ড উত্তেজনা ন্যাটো ভেঙে যাওয়ার লক্ষণ
মার্চ ১২, ২০১৭ ১৬:১০তুরস্ক এবং নেদারল্যান্ডের মধ্যে চলমান উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডেভিড লিন্ডর্ফ।
-
ইউরোপকে কঠিন প্রতিশোধের হুমকি দিল তুরস্ক
মার্চ ১২, ২০১৭ ১৫:৩৫তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে কঠিন প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। গতকাল (শনিবার) হল্যান্ডের একটি বিমানবন্দরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর বিমানকে নামতে অনুমতি না দেয়ার পর ইলদিরিম এ ঘোষণা দেন।
-
হল্যান্ডের দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দিয়েছে তুরস্ক
মার্চ ১২, ২০১৭ ০৫:০৭আঙ্কারায় অবস্থিত হল্যান্ডের দূতাবাস এবং ইস্তাম্বুলের কনস্যুলেট ভবন সিলগালা করে দিয়েছে তুরস্ক সরকার। দূতাবাস ও কনস্যুলেট ভবনে কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুকে বহনকারী বিমান নেদারল্যান্ডে নামতে না দেয়ার পর এ ব্যবস্থা নিয়েছে আংকারা সরকার।
-
হল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব: মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে তুরস্ক-ইউরোপ
মার্চ ১১, ২০১৭ ১৯:৫৬তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর বিমান নামতে না দেয়ার প্রতিবাদে নেদারল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে তুর্কি সরকার। নেদারল্যান্ডের রটেরডাম শহরে আজ (শনিবার) চাভুসওগ্লুকে বহনকারী বিমান নামার অনুমতি দেয় নি ডাচ সরকার।
-
তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ঢুকতে দিল না নেদারল্যান্ড: ‘নাৎসি মনোভাব’ বললেন এর্দোগান
মার্চ ১১, ২০১৭ ১৬:০৪নেদারল্যান্ড তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীবাহী বিমানকে দেশটিতে ঢুকতে দেয় নি। আগামী মাসে তুরস্কে অনুষ্ঠেয় গণভোটের জন্য দেশটিতে বসবাসরত তুর্কি নাগরিকদের কাছ থেকে সমর্থন আদায়ে তার এ সফর করার কথা ছিল। কিন্তু এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা দিতে পারে বলে ধারণা করছে নেদারল্যান্ড।
-
তুরস্কের গোলাবর্ষণে সিরিয় বাহিনীর অনেক যোদ্ধা হতাহত
মার্চ ১০, ২০১৭ ০৬:৪১তুরস্কের গোলাবর্ষণে সিরিয়ার সরকারি বাহিনী এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে।
-
তুরস্ক-জার্মানি সম্পর্কে মারাত্মক অবনতি: পরস্পরের রাষ্ট্রদূত তলব
মার্চ ০৩, ২০১৭ ০৪:১২জার্মানিতে তুর্কি প্রেসিডেন্টের সমর্থনে জনসভা করতে না দেয়ায় আঙ্কারায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার।