-
পিকেকে’র বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ১১ তুর্কি সেনা নিহত
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১১:৪০কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তুরস্কের ১১ সেনা নিহত হয়েছে। তুরস্কের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় প্রদেশ মারদিন এবং ভানে আলাদা আলাদা ঘটনায় এসব সেনা নিহত হয়েছে।
-
গুলেনের ৪০০ কোটি ডলারের সম্পদ আটক করল তুর্কি কর্তৃপক্ষ
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ০২:৪০তুরস্কের সরকার বিরোধী প্রবাসী নেতা ফতেউল্লাহ গুলেনের ৪০০ কোটি ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে দেশটির সরকার। তুরস্কে সাম্প্রতিক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিল আঙ্কারা।
-
তুর্কি হামলা জোরদার: ২০ পিকেকে গেরিলা নিহত
সেপ্টেম্বর ০২, ২০১৬ ১৪:১৬তুরস্কের সামরিক বাহিনীর হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র ২০ গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে বিমান হামলা ও পদাতিক বাহিনীর অভিযানে এসব গেরিলা নিহত হয়েছে। আজকের এ হামলার ধরণ দেখে মনে হচ্ছে- পিকেকে’র বিরুদ্ধে তুর্কি সরকার সেনা অভিযান জোরদার করেছে।
-
গোলযোগের মধ্যে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
সেপ্টেম্বর ০১, ২০১৬ ০৮:৩০তুরস্কের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা। গত ১৫ জুলাই সংঘটিত ব্যর্থ সেনা অভ্যুত্থান এবং অব্যাহত গেরিলা হামলার বিষয়ে গোয়েন্দা ব্যর্থতার জন্য তিনি জনগণের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
-
হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত সিরিয়ায় অভিযান চলবে: তুরস্ক
আগস্ট ৩১, ২০১৬ ১৪:০১তুরস্কের বিরুদ্ধে যতদিন হুমকি থাকবে ততদিন পর্যন্ত সিরিয়ায় তুর্কি সেনারা অবস্থান করবে বলে জানিয়েছে আঙ্কারা। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে তুর্কি সেনাবাহিনী যখন দেশটির ভেতর সামরিক অভিযান শুরু করেছে তার কয়েক দিন পর এ ঘোষণা দিল তুরস্ক।
-
সিরিয়া ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
আগস্ট ৩১, ২০১৬ ০৮:৩৭সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের বিরুদ্ধে আমেরিকা সমালোচনা করায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। গতকাল (মঙ্গলবার) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিচ জানান, সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়ে ওয়াশিংটন অগ্রহণযোগ্য সমালোচনা করায় আংকারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন আর ব্যাসকে তলব করা হয়েছে।
-
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
আগস্ট ৩১, ২০১৬ ০২:০৮মার্কিন সরকার সিরিয়ায় তুর্কি সামরিক আগ্রাসনের সমালোচনা করায় আঙ্কারায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিক জানিয়েছেন, সিরিয়ায় তুরস্কের কর্মতৎপরতার ব্যাপারে আমেরিকার ‘অগ্রহণযোগ্য’ সমালোচনার প্রতিবাদ জানাতে ‘জন আর. ব্যাস’কে তলব করা হয়েছে।
-
সিরিয়ায় সামরিক অভিযান এখনই বন্ধ করুন: তুরস্কের প্রতি ফ্রান্সের আহ্বান
আগস্ট ৩০, ২০১৬ ১৭:১১সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালানো জন্য তুরস্কের কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এ ধরণের অভিযান সিরিয়ার চলমান পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
-
তুরস্ককে সহযোগিতার অর্থ সন্ত্রাসবাদকে সমর্থন: সিরিয়া
আগস্ট ৩০, ২০১৬ ০২:০৬যেসব দেশ সিরিয়ার বিরুদ্ধে তুর্কি আগ্রাসনে সহযোগিতা করছে তারা প্রকারান্তরে সন্ত্রাসবাদকেই সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছে দামেস্ক। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও সংস্থাটির নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
‘সিরিয়ায় ৫০টি ট্যাংক পাঠিয়েছে তুরস্ক’
আগস্ট ২৯, ২০১৬ ১৩:২৫সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক অন্তত ৫০টি ট্যাংক মোতায়েন করেছে বলে জানিয়েছেন সিরিয়ার কুর্দি ডেমোক্র্যাটিক কাউন্সিল দলের উপ-প্রধান এলহাম আহমাদ। সিরিয়ার ওই অঞ্চলে তুরস্ক গত ২৪ আগস্ট থেকে সামরিক অভিযান শুরু করেছে। তুর্কি সরকার দাবি করছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান চালাতে তারা সেখানে সেনা পাঠিয়েছে।