-
মার্কিন রাষ্ট্রদূতের জন্য দরজা বন্ধ: এরদোগানের ঘোষণা
এপ্রিল ০৩, ২০২৩ ১৪:৫১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে। বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারওগ্লুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেইক বৈঠক করার পর এই ঘোষণা দিলেন এরদোগান।
-
তুরস্ক সফর করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
মার্চ ৩০, ২০২৩ ১৩:১৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, দেশের প্রথম পরমাণু স্থাপনার উদ্বোধন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঙ্কারা সফর করতে পারেন।
-
ভয়াবহ পরিস্থিতি: তুরস্কের বাঁধ নির্মাণে মুসলিম দেশগুলোর নদী শুকিয়ে যাচ্ছে
মার্চ ২৮, ২০২৩ ১৬:০৯হাজার হাজার বছর ধরে পশ্চিম এশিয়ার উত্তরাঞ্চলের পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা নদীর পানি দক্ষিণের অঞ্চলগুলোকে সমৃদ্ধ করেছে। নদীকেন্দ্রিক মানব বসতি গড়ে উঠেছে এবং বহু সভ্যতার জন্ম হয়েছে। এ অঞ্চলের নদী ও পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে তুরস্ক এবং এসব নদী দক্ষিণের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে। কৃষি, শিল্প সব কিছুই এ পানির ওপর নির্ভরশীল।
-
অন্য দেশের ব্যাপারে নাক না গলিয়ে নিজেদের চরকায় তেল দিন: আমেরিকাকে তুরস্ক
মার্চ ২৫, ২০২৩ ১৪:৫৪তুরস্ক কঠোর ভাষায় তাদের বিরুদ্ধে মার্কিন মানবাধিকার রিপোর্টের সমালোচনা করেছে। অন্য দেশের পেছনে না লেগে আমেরিকাকে নিজেদের মানবাধিকারের কালো অধ্যায় নিয়ে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে তুরস্ক।
-
ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ালো রাশিয়া
মার্চ ১৪, ২০২৩ ১৫:২৫কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া আরো তিন মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে। আজ (মঙ্গলবার) রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকসান্দ্রা গুরুশকো একথা জানান।
-
ককেশাস অঞ্চলে ইসরাইলের উপস্থিতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান
মার্চ ০৮, ২০২৩ ১৫:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ককেশাস অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি এ অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। আজ (বুধবার) আঙ্কারা সফরে গিয়ে স্বাগতিক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
সিআইএ প্রধানের বক্তব্যের জবাব দিলেন রাশিয়ার গোয়েন্দা প্রধান
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৭:০৩মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক উইলিয়াম বার্নসের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন।
-
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৫:১৯চলতি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র তুরস্কেই মারা গেছেন ৪৪ হাজার ২১৮ জন। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার রাতে মৃতের এই সর্বশেষ সংখ্যা জানিয়েছে। অন্যদিকে সিরিয়ায় সর্বশেষ ঘোষিত মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন। এছাড়া দুই দেশে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ আহত হয়েছেন।
-
তুরস্ক-সিরিয়া সীমান্তে নতুন ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১৬:২৫তুরস্ক ও সিরিয়া সীমান্তে গতরাতের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে আট জন হয়েছে। দুই সপ্তাহ আগের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গতরাতে (সোমবার রাতে) ফের ভূমিকম্প আঘাত হানে দুই দেশের সীমান্তবর্তী এলাকায়।
-
রাশিয়াকে সামরিক সহায়তার অভিযোগে যে প্রতিক্রিয়া জানালো তুরস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১৫:৩৩পশ্চিমা নিষেধাজ্ঞা পাস কাটিয়ে তুরস্ক রাশিয়াকে সামরিক প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে বলে আমেরিকার পক্ষ থেকে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেছে আংকারা। গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ প্রত্যাখ্যান করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।